স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশনে একমাত্র প্রাপ্তি চান্দিমালের উইকেট

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতে টাইগারদের হতাশায় পেড়াচ্ছে লঙ্কান ব্যাটাররা। ছবি : সংগৃহীত
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতে টাইগারদের হতাশায় পেড়াচ্ছে লঙ্কান ব্যাটাররা। ছবি : সংগৃহীত

সিলেটে সফরকারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সিরিজ বাঁচানোর মিশনে লড়ছে বাংলাদেশ। তবে সেই লড়াইয়ে এরই মধ্যে অনেকখানি পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুর সেশনও নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। দিনের প্রথম সেশনে লঙ্কানদের ১০০ রানের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি শুধুই দিনেশ চান্দিমালের উইকেট।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই লাঞ্চ বিরতিতে গেছে সফরকারিরা। ১১৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪১১ রান।

ক্রিজে আছেন সিলেট টেস্টে দুই ইনিংসে শতক হাঁকানো ধনঞ্জয় ডি সিলভা (৭০*)। তাকে সঙ্গ দিচ্ছেন আরেক জোড়া ইনিংসে সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস (১৭*)। প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য এনে দেন সাকিব আল হাসান। তার দারুণ এক ডেলিভারিতে সাজঘরে ফেরেন চান্দিমাল। ব্যক্তিগত ৫৯ রানে লিটন কুমার দাসের গ্লাভসে ধরা পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X