স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লীর বিপক্ষে একাদশে থাকবেন তো মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে টানা দুই জয়ে বলার মতো শুরুই করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তাদের দুই জয়েই বড় ভূমিকাই রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। তবে তবুও প্রশ্ন উঠেছে চেন্নাইয়ের তৃতীয় ম্যাচে কাটার মাস্টারকে দেখা যাবে তো?

আইপিএলে ভালো পারফর্ম করেও দলীয় কম্বিনেশনের কথা চিন্তা করে বাদ পড়ার নজির আছে অনেক। এখন প্রশ্ন রোববার (৩১ মার্চ) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হতে যাওয়া চেন্নাইয়ের ম্যাচে মুস্তাফিজের সঙ্গেও একই কিছু ঘটবে কি না?

এবারের চেন্নাইয়ের খেলা দুটি ম্যাচই হয়েছে ঘরের মাঠে। চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়াম মুস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ উইকেট। তবে আজ চেন্নাই তাদের তৃতীয় ম্যাচটি খেলবে দিল্লিতে। আর দিল্লির মাঠ বিশাখাপট্টনমের খ্যাতি আছে রানের ফুলঝুড়ি ছোটানোর মাঠ হিসেবে। সেই হিসেবেই প্রশ্ন উঠেছে মুস্তাফিজের খেলা না খেলা নিয়ে।

দিল্লির উইকেটের চরিত্র অবশ্য চেন্নাইয়ের মতো নয়। চেন্নাইয়ের উইকেট মুস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ হিসেবে বিবেচিত। শনিবার (৩০ মার্চ) বিকেলে চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানান, দিল্লির উইকেটে ঘাসের সাথে সুইংও থাকবে শুরুতে পেসারদের জন্য। ভাইজাগে আবার সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও।

এ ছাড়া দিল্লির বেশ কয়েকজন মূল ব্যাটারই বাঁহাতি—যেমন ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্ত, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল। তাই আজ চেন্নাই একাদশে দেখা যেতে পারে মঈন আলীর মতো কোনো অফ স্পিন অলরাউন্ডার। মঈনের দিল্লির বিপক্ষে আবার রেকর্ডও ভালো। ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.১৮। তবে দিন শেষে সমীকরণের মারপ্যাঁচে না যেয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ফর্মের দিকেই যেতে পারে। সে ক্ষেত্রে একাদশে মুস্তাফিজের নামটাই সবার আগে লেখার কথা! আর চেন্নাই তো অতি পরিবর্তনেও বিশ্বাসী নয়।

কিন্তু এরপরেও চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ থাকবেন কি না, এই নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কারণটা মাথিশা পাথিরানা। গত আইপিএলে পাথিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে লঙ্কান এই পেসার ছিলেন ধোনির দলের বড় অস্ত্র। অবশ্য সর্বশেষ ম্যাচে দুই পেসারকে একসঙ্গে দেখা গেছে। তবে এবার মাঠটা চেন্নাইয়ের বাইরে বলেই আবারও মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও তার ইউটিউব চ্যানেলে ম্যাচ প্রিভিউতে বলেছেন, চেন্নাইয়ের একাদশে তিনি পরিবর্তন দেখছেন না। আকাশের ‘প্লেয়ার টু ওয়াচ’–এর তালিকাতেও আছেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

১০

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১২

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১৩

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৪

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৫

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৬

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৭

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৮

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৯

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

২০
X