স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজদের ম্যাচ দেখায় নতুন রেকর্ড

বোলিং অ্যাকশনে মোস্তাফিজ। ছবি : সংগৃহীত
বোলিং অ্যাকশনে মোস্তাফিজ। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তাই এ দেশের ক্রিকেট সমর্থকরা অধির আগ্রহে অপেক্ষায় থাকেন চেন্নাইয়ের ম্যাচের জন্য। হয়তো এ কারণে দর্শকসংখ্যায় রেকর্ড করে ফেলেছে তাদের একটি ম্যাচ।

গত ২২ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের ১৭তম আসরের প্রথম ম্যাচ খেলে চেন্নাই। সে ম্যাচে আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারে অর্ধশতক পূর্ণ করেন মোস্তাফিজ।

কাটার মাস্টারের এই রেকর্ড গড়ার দিনে রেকর্ডসংখক দর্শক ম্যাচটি উপভোগ করেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এক বিবৃতিতে আইপিএলের অফিশিয়াল ডিজনি স্টার জানিয়েছে, ‘২০২৪ আইপিএলের প্রথম দিনে খেলা দেখেছেন ১৬ কোটি ৮০ লাখ মানুষ। ১ হাজার ২৭৬ কোটি মিনিট দেখা হয়েছে। আইপিএলে যেকোনো মৌসুমের প্রথম দিনের হিসাবে তা সর্বোচ্চ।’

আইপিএলের উদ্বোধনী দিনে টেলিভিশন দর্শকের সংখ্যাও কম নয়। টেলিভিশনে ১৬ কোটি ৮০ লাখ দর্শকের পাশাপাশি ডিজনি স্টার নেটওয়ার্কে চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ দেখেছেন ৬ কোটি ১০ লাখ দর্শক।

ডিজনি আরও বলেছে, ‘২০২৩ আইপিএলের প্রথম দিনে ৮৭০ কোটি মিনিট খেলা দেখা হয়েছে বলে ডিজনি স্টার হিসাব করেছে। গত মৌসুমের সঙ্গে তুলনা করলে টিভিতে দর্শক বেড়েছে ১৬ শতাংশ।’

প্রথম দিনে আয়োজন ছিল বেশ জাঁকজমক। আর আসরের প্রথম ম্যাচ বলে দর্শকের আগ্রহ বেশি থাক স্বাভাবিক। তাই স্টার স্পোর্টসের এক মুখপাত্র বলেন, ‘এটা আমাদের অনেক বড় অর্জন। স্টার স্পোর্টসের প্রতি ভক্ত-সমর্থকদের ভালোবাসা এবং আমরাও তাদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টনারদের ধন্যবাদ জানাই। বিসিসিআইকে অন্তরের অন্তস্তল থেকে জানাই কৃতজ্ঞতা। আইপিএল ও ক্রিকেটের উন্নতিতে স্টার স্পোর্টসকে তারা দারুণ সমর্থন দিয়ে আসছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১০

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১১

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১২

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৩

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৪

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৫

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৬

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৮

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৯

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

২০
X