স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, যা বললেন মঈন আলী

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

গেল কয়েক বছর আইপিএলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমানের এবারও আইপিএল খেলার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপড়েন আর নানান বাস্তবতায় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০২৬ আইপিএল খেলা হচ্ছে না ফিজের। বড় অঙ্কে দল পেয়েও আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের জন্য বাকি সবার মতো ব্যথিত মঈন আলীও।

এ প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি মুস্তাফিজের জন্য ব্যথিত (আইপিএল থেকে বাদ পড়ায়)। আমি মনে করি সবাই মুস্তাফিজের জন্য ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল পেয়েছিল। কিন্তু ওই যে বললাম- যেটা হয়েছে দুঃখজনক।’

এবারের আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ও উইকেট নিয়ে মঈন বেশ সন্তুষ্ট। তার মতে, সিলেটের উইকেট এবার বেশ ইতিবাচক আচরণ করছে এবং রানও হচ্ছে প্রচুর। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট বা পারিশ্রমিক নিয়ে বির্তক থাকলেও ইংলিশ এই অলরাউন্ডার জানান, তিনি নিয়মিতই টাকা পাচ্ছেন।

মঈন আলী বলেন, ‘যদি টাকা না পেতাম, তবে কি আর আমি এখানে থাকতাম? দলে আসার পর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ জেতায় আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সিলেটে খেলতে আমার আলাদা ভালো লাগা কাজ করে। এখানকার মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। সেই টানেই বারবার বাংলাদেশে ফিরে আসতে আমার ভালো লাগে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X