স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট কী, আমেরিকানদের বোঝাচ্ছে দেশটির গণমাধ্যম

ক্রিকেট কী, আমেরিকানদের বোঝাচ্ছে দেশটির গণমাধ্যম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। এমনকি প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড গড়া জয় পায় তারা। কিন্তু ক্রিকেটের খুব বেশি আগ্রহ নেই মার্কিনিদের। বরং দেশটিতে বেশ জনপ্রিয় বেসবল। পুরোপুরি ক্রিকেট বোঝেন এমন আমেরিকান খুঁজে পাওয়া দুষ্কর।

তাই তো ক্রিকেটকে জনগণ কাছে সহজভাবে পৌঁচ্ছে দেওয়ার চেষ্টা করছে দেশটির গণমাধ্যম। বিশেষ করে দ্য নিউইয়র্ক টাইসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যার শিরোনাম হচ্ছে, ‘দ্রুত সময়ে ক্রিকেট বোঝার সহজ উপায়’।

প্রতিবেদক ভিক্টর ম্যাথার প্রতিবেদনটি ঠিক এভাবে শুরু করেন, ‘আমি বেসবল বুঝি, কিন্তু আপনি কি দ্রুততম সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটকে ব্যাখ্যা করতে পারেন? এটা কঠিন তবে আমি চেষ্টা করব।’

ক্রিকেট মাঠ এবং ফিল্ডিং সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয়, ‘বড় বৃত্তাকারটি হচ্ছে ক্রিকেট মাঠ, এর চারপাশে ফিল্ডিং দল ছড়িয়ে ছিটিয়ে থাকে। বৃত্তের মাঝখানে দুজন ব্যাটসম্যান (ব্যাটার) পালাক্রমে ফিল্ডিং দলের বোলারদের ছোড়া বল ব্যাট দিয়ে মারার চেষ্টা করেন। যখন কোনও ব্যাটসম্যান (ব্যাটার) বলটি আঘাত করেন, তখন সে এবং অপরপ্রান্ত থাকা সহকর্মী ব্যাটসম্যান (ব্যাটার) পোস্টের মধ্যে দৌড়াতে থাকেন। যাকে উইকেট বলা হয়। প্রতিবারই তারা রান পায়। যদি কোনও ব্যাটসম্যান বলটিকে গড়িয়ে বৃত্তের বাইরে পাঠান, তখন সেটি হয় বাউন্ডারি, যাতে চার রান পাওয়া যায়। উড়ে গেল হয় ছক্কা, যেখানে হয় ৬ রান।’

এ পর্যায়ে ক্রিকেট এবং বেসবলের মধ্যে পার্থক্য তুলে ধরা হয় প্রতিবেদনটিতে, ‘বেসবলের সঙ্গে ক্রিকেটে স্পষ্ট পার্থক্য হচ্ছে, বোলাররা, ব্যাটসম্যানের (ব্যাটার) দিকে বাউন্স দিয়ে বলটি করেন। আরেকটি পার্থক্য হচ্ছে, ব্যাটসম্যানরা যে কোনো দিকে বল মারতে পারেন। এমনকি পেছনের দিকেও। এখানে কোনো নিষিদ্ধ অঞ্চল (ফাউল টেরিটোরি) নেই।’

প্রতিবেদনে খেলা নিয়মে বলা হয়েছে, ‘১১ ব্যাটসম্যানের (ব্যাটার) মধ্যে ১০ জন আউট হলে একটি দলে ব্যাটিং শেষ হয়। তবে দলটি যদি আগে ১২০ বলের মুখোমুখি হয়, তাহলে তাদের ব্যাটিং শেষ হয়।’

এরপর কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয় উল্লেখ্য করে প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘অন্য দল ব্যাট করে এবং প্রথম দলের স্কোর টপকে যাওয়ার চেষ্টা করে।’

পরে ১৯৬৩ সালে প্রকাশিত সিএলআর জেমসের বিখ্যাত বই ‘বিয়ন্ড বাউন্ডারি’র একটি উক্তি উল্লেখ করা হয় প্রতিবেদনে ‘ক্রিকেট হচ্ছে সবচেয়ে বেশি নাটকীয় প্রদর্শনী। এটাতে থিয়েটার পাবেন, ব্যালে পাবেন, ওপেরা পাবেন, সাথে নাচও পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১০

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১১

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১২

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৩

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৪

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

১৫

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

১৬

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

১৭

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

১৮

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

১৯

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X