স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালে যোগ দিলেন আর্নল্ড

ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। ছবি : সংগৃহীত
ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। ছবি : সংগৃহীত

আগামীকাল (৩১ মে) রাত পোহালেই রিয়াল মাদ্রিদের হয়ে যাবেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। বিবিসি জানিয়েছে, এ ডিফেন্ডারকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দিতে ১০ মিলিয়ন ইউরো গ্রহণে সম্মত হয়েছে লিভারপুল। ফলে ১ জুন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হবেন ২৬ বছর বয়সী রাইটব্যাক। রিয়াল মাদ্রিদও বিষয়টি নিশ্চিত করেছে।

এ পদক্ষেপের অর্থ হলো ইংল্যান্ডের ফুটবলার ক্লাব বিশ্বকাপে খেলার জন্য নির্ধারিত সময়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন। আগেই নিশ্চিত ছিল আলেকজান্ডার-আর্নল্ড এ গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন। এটাও নিশ্চিত ছিল যে, তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। সময়ের সেরা রাইটব্যাক ছয় বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। ২৬ বছর বয়সী এ ফুটবলারের লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া কথা ছিল ৩০ জুন। চুক্তি শেষ হওয়ার পর বিনামূল্যে লিভারপুল ছাড়তে পারতেন আর্নল্ড। কিন্তু তাতে রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ ছিল না। এ কারণে চুক্তি শেষ হওয়ার এক মাস আগে এ খেলোয়াড়ের জন্য ১০ মিলিয়ন ইউরো গুনতে হলো রিয়ালকে। টাকায় অঙ্কটা দাঁড়াচ্ছে ১৩৭ কোটি!

ফিফা এ গ্রীষ্মের ১-১০ জুন পর্যন্ত একটি অতিরিক্ত উইন্ডো অনুমোদন করেছে, যা দলগুলোকে ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়দের নিবন্ধন করার অনুমতি দেবে। সে উইন্ডোতে লিভারপুলের রাইটব্যাককে দলে যুক্ত করছে রিয়াল মাদ্রিদ। আর্নল্ড ছয় বছর বয়সে নিজ শহরের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে লিভারপুলের সঙ্গে ছিলেন। তিনি রেডসদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X