বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

লা লিগার মৌসুম সেরা কোচ হলেন বার্সার ফ্লিক

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

প্রথম মৌসুমেই বার্সেলোনায় জাদু ছড়িয়ে দিলেন হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটিকে পুনরুজ্জীবিত করে শুধু মাঠের ফলেই নয়, ব্যক্তিগত স্বীকৃতিতেও সাফল্য পেলেন জার্মান কোচ। ২০২৪–২৫ মৌসুমে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে ফ্লিককে লা লিগার সেরা কোচ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

লা লিগা এবং মাইক্রোসফটের যৌথ আয়োজনে দেওয়া হয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। সোমবার এক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, ‘হান্সি ফ্লিককে ২০২৪/২৫ মৌসুমের লা লিগা ইএ স্পোর্টস বেস্ট কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে। বার্সেলোনা অসাধারণ এক মৌসুম কাটিয়েছে, যেখানে তারা ৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।’

বার্সার দায়িত্ব নিয়ে এক মৌসুমেই ঘরোয়া ট্রেবল জেতান ফ্লিক—লা লিগা, কোপা দেল রে এবং সুপারকোপা। এর মধ্যে সবচেয়ে মর্যাদার লিগ শিরোপাটি এসেছে দুর্দান্ত আধিপত্যে, যেখানে বার্সা ৮৮ পয়েন্ট নিয়ে ছিনিয়ে নেয় শীর্ষস্থান চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে।

বার্সার খেলোয়াড়দের মানসিকতা এবং খেলার ধরন—দুই দিকেই রীতিমতো বিপ্লব এনেছেন ফ্লিক। গত মৌসুমের হতাশা ঝেড়ে ফেলে বার্সাকে বানিয়েছেন ভয়ংকর এক ইউনিট, যাদের আক্রমণভাগ ছিল ধারালো, আর রক্ষণভাগ ছিল সংগঠিত।

২০১৯–২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ হয়ে ট্রেবল জেতা ফ্লিক বার্সায় এসেও দেখালেন, তিনি বড় মঞ্চে বড় কিছু করতেই জানেন। এই স্বীকৃতি শুধুই একটি পুরস্কার নয়, বরং ফ্লিকের বার্সা অধ্যায়ের সম্ভাব্য রূপকথার সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X