স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত সপ্তাহেই তো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে সেই ধাক্কা সামলিয়ে উঠার চেষ্টা করছে তারা।

আজ শনিবার স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন তারা ২-০ গোলে হারিয়েছে লেভান্তেকে। যদিওবা ম্যাচের প্রথমার্ধে রিয়াল ছিল বেশ নিষ্প্রভ। আক্রমণে ধার ছিল না। গোলের মতো সুযোগও তৈরি হয়নি। গ্যালারিতে হতাশা দেখা যায়। সমর্থকরা খেলোয়াড়দের দুয়ো, আর সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে একের পর এক দুয়ো দিতেই থাকেন।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। পেনাল্টি পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে সামনে এসে ঠান্ডা মাথায় গোল করেন। সেইসঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। লা লিগায় ৫০ গোল পূর্ণ করেন এমবাপ্পে। সেজন্য তিনি খেলেছেন মাত্র ৫৩ ম্যাচ। একুশ শতাব্দীর ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম গোলের নজীর। তার আগে এই রেকর্ড দখল করে রেখেছেন রিয়াল মাদ্রিদেরই সাবেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআরসেভেন ৫০ গোল করতে খেলেছিলেন ৫১ ম্যাচ। আল নাসরের পর্তুগীজ সুপারস্টারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে গোলের অর্ধশতক পূর্ণ করলেন এমবাপ্পে।

লেভান্তের বিপক্ষে ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। রাউল আসেনসিও ঠিক জায়গায় ছিলেন। তিনি গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের পর লিগ টেবিলে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আগামীকাল রাত ৯টায় সোসিয়েদাদের মুখোমুখি হবে। ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছে মাদ্রিদ শিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X