স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপে খেলবেন না রোনালদো

ক্লাব বিশ্বকাপে খেলবেন না রোনালদো

৪০ বছর বয়সে এসেও আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বহু আলোচনার অবসান ঘটিয়ে নিজেই জানিয়ে দিলেন, তিনি ক্লাব বিশ্বকাপে খেলছেন না। যুক্তরাষ্ট্রে আয়োজিত ৩২ দলের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিভিন্ন ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও রোনালদো তাতে সাড়া দিচ্ছেন না।

সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছিল, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই চাচ্ছেন রোনালদোকে টুর্নামেন্টে অংশগ্রহণ করাতে, যদিও আল নাসর মূলত এই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেনি। এর মধ্যে ক্লাবটির ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরোও স্বীকার করেছেন, রোনালদোর সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে অন্যান্য ক্লাবও তাকে দলে নিতে তৎপর।

আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর এক পোস্ট নতুন জল্পনার জন্ম দেয়: 'এই অধ্যায় শেষ। কিন্তু গল্প? এখনও লেখা বাকি।'

তবে শনিবার পরিস্কার জানিয়ে দেন, ক্লাব বিশ্বকাপ নিয়ে তিনি ভাবছেন না। সাংবাদিকদের প্রশ্নে রোনালদো বলেন, 'এই মুহূর্তে জাতীয় দল ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার মানে হয় না। ক্লাবগুলো থেকে যোগাযোগ হয়েছে, কিছু প্রস্তাব যৌক্তিক, কিছু নয়। কিন্তু সবখানে তো যাওয়া যায় না। এখন শুধু ছোট, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই গুরুত্বপূর্ণ। ক্লাব বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছি।'

রোনালদো এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে আছেন নেশন্স লিগ খেলতে। গত বুধবার জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয়ে জয়সূচক গোলটি করেন তিনি। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। অনেকেই এটিকে রোনালদো বনাম লামিন ইয়ামালের দ্বৈরথ হিসেবে দেখলেও, পর্তুগিজ তারকা সাফ জানিয়ে দিলেন, 'এটা সবসময়ই এমন হয়, ম্যাচ বড় হলেই বলা হয় এটা রোনালদোর বিপক্ষে ওই খেলোয়াড়। আমি অভ্যস্ত, ২০ বছর ধরেই শুনছি। এখন আর এতে ঘুম নষ্ট হয় না। একদিকে একটি নতুন প্রজন্ম, অন্যদিকে আমার মতো একজন শেষের পথে থাকা খেলোয়াড়। মূলত এটা একটা দল বনাম আরেকটা দল।'

তিনি আরও যোগ করেন, 'আমি শুধু চাই পর্তুগাল যেন ভালো খেলে, আত্মবিশ্বাসের সঙ্গে নামুক এবং স্পেনের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জয় তুলে নিতে পারে।'

এদিকে রোনালদোর ভবিষ্যৎ কোথায় তা এখনও নিশ্চিত নয়। তবে ক্লাব বিশ্বকাপে না খেলার ঘোষণায় একটি অধ্যায় যে শেষের দিকে, তা যেন আরেকবার মনে করিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X