স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছর বয়সেও খেলবেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো—যার নাম মানেই অদম্য ফিটনেস, অদ্বিতীয় শৃঙ্খলা আর অবিশ্বাস্য দীর্ঘায়ু ক্যারিয়ার। ৪০ বছর বয়সেও মাঠে আগের মতো তেজে দৌড়ানো এই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফ্রেজার ক্যাম্পবেল বললেন এমন কথা, যা রোনালদো ভক্তদের রীতিমতো রোমাঞ্চিত করেছে—‘এই মানুষটা চাইলে ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারবেন!’

গোল.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পবেল রোনালদোকে বর্ণনা করেছেন ‘অসাধারণ এক স্পেসিমেন’ হিসেবে। তার ভাষায়,

‘রোনালদোর শরীরের গঠন, পেশাদারিত্ব আর মানসিক দৃঢ়তা এতটাই অসাধারণ যে, সাধারণ খেলোয়াড়দের মতো তার শরীর ভেঙে পড়বে না। যদি সে চায়, আরও তিন, চার, এমনকি পাঁচ বছর অনায়াসেই খেলতে পারবে।’

রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ। মানে অন্তত ৪৩ বছর বয়স পর্যন্ত তাকে মাঠে দেখা যাবে নিশ্চিতভাবেই। তবে তার লক্ষ্য আরও বড়—ক্যারিয়ারে ১,০০০ গোল স্পর্শ করা, এবং সম্ভব হলে নিজের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে খেলা। রোনালদো সম্প্রতি মজা করে বলেছেন, ‘আমার মধ্যে এখনো ১০ বছর বাকি।’

ফ্রেজার ক্যাম্পবেলের কাছে রোনালদোর এই লক্ষ্য অবিশ্বাস্য হলেও অসম্ভব নয়।

‘আমার নিজের ক্যারিয়ারে হয়তো আমি ১,০০০ ম্যাচই খেলিনি! অথচ রোনালদো ১,০০০ গোলের সামনে দাঁড়িয়ে। এটা মাথায় নেওয়াই কঠিন, কিন্তু এটাই তো তাকে রোনালদো বানিয়েছে—অদম্য পরিশ্রম, নিবেদন আর প্রতিভার নিখুঁত মিশেল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X