বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রোনালদোর লাল কার্ডে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ডাবলিনে ছিল সুযোগ—জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। কিন্তু মাঠের গল্প উল্টো দিকে ঘুরে গেল মাত্র ৪৫ মিনিটেই। ট্রয় প্যারটের জোড়া গোল আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড মিলিয়ে পর্তুগাল পেয়ে গেল এক দুঃস্বপ্নের রাত, যা বিশ্বকাপ শুরুর আগেই তাদের পরিকল্পনা এলোমেলো করে দিতে পারে।

ম্যাচের শুরুতে দাপট ছিল পর্তুগালেরই। রোনালদো কয়েকটি সুযোগ নিলেও কাঠখোট্টা আইরিশ রক্ষণ ও গোলকিপার কেলেহারকে ভেদ করতে পারেননি। আয়ারল্যান্ড প্রথম সুযোগেই আঘাত হানে—১৭ মিনিটে কর্নার থেকে স্কেলসের লেফট শফলে কাছাকাছি থেকে গোল করেন প্যারট।

তারপরই বাড়ে চাপ। রবার্তো মার্তিনেজের দল সমতা ফেরানোর চেষ্টা করছিল, অথচ বাড়তি গোলের কাছাকাছি ছিল আয়ারল্যান্ডই। ওগবিনের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত।

হাফটাইমের একদম আগে দ্বিতীয়বার আঘাত করেন প্যারট। লং বল নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিমত্তার সাথে ডি-বক্স থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি—২-০।

বিরতির পর পর্তুগালের বিপর্যয় আরো গভীর হয়। বক্সে হালকা টান অনুভব করে রোনালদো প্রতিপক্ষকে কনুই মারেন। ভিএআর দেখে রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখান তিনি। সম্ভাব্য নিষেধাজ্ঞা বিশ্বকাপের প্রথম ম্যাচকেও বিপদে ফেলতে পারে।

শেষ মুহূর্ত পর্যন্ত বল দখলে রেখে আক্রমণ চালালেও আইরিশ ডিফেন্স ভাঙতে পারেনি পর্তুগাল। কেলেহারের সামনে তৈরি হওয়া সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।

১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকলেও এখন শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জেতাই পর্তুগালের সামনে একমাত্র পথ। আয়ারল্যান্ড (৭) ও হাঙ্গেরি (৮) তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে—আর ডাবলিনের রাতটি হয়ে রইল লুসোদের জন্য বড় সতর্কবার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X