স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ বাংলাদেশের  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নামে যেমন হাইভোল্টেজ, মাঠেও তেমনই লড়াই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় শুরু হওয়া বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের প্রথমার্ধে দেখা গেল জমজমাট লড়াই। কিন্তু শেষ দিকে গোল হজম করে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম মিনিট থেকেই দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মেতে ওঠে। একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে বল চলাচলে জমে ওঠে ম্যাচ। নবম মিনিটে সিঙ্গাপুরের জর্ডান এমাভিয়ের হেড বিপজ্জনক ছিল, তবে সেটা ঠেকাতে সক্ষম হন বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়রা। পাল্টা আক্রমণে ১৫ মিনিটে রাকিব হোসেন পেয়েছিলেন দারুণ সুযোগ, কিন্তু শাকিল আহাদের ডান দিকের ক্রসে ঠিকমতো সংযোগ করতে না পারায় হতাশ হতে হয় স্বাগতিক শিবিরকে।

সেই মুহূর্তেই প্রতি আক্রমণে উঠে আসে সিঙ্গাপুর। ইখমান ফান্দির নেওয়া হেড আবারও বাংলাদেশের জালে পৌঁছাতে পারেনি। এরপর ১৭ মিনিটে অভিষিক্ত সামিত শোম দেখান নিজের উপস্থিতির জানান। বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবলিং করে প্রতিপক্ষ বক্সে ঢুকে যান তিনি। দুর্দান্ত এক ক্রস বাড়ালেও তা রিসিভ করার কেউ ছিলেন না।

২০ মিনিটে সিঙ্গাপুরের বড় সুযোগটি প্রতিহত করেন তারিক কাজী। ডান দিক থেকে আসা জোরালো শট নিজের শরীর দিয়ে ঠেকান তিনি, আর রিবাউন্ড থেকে নেওয়া শটে ইখমান বল মারেন বাইরের জালে। ৩১ মিনিটে ওয়ান-টু ওয়ানে ইখমানের শট দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক মিতুল মারমা। তখনো সমর্থকদের কণ্ঠে ছিল আশার সুর।

বাংলাদেশ মাঝমাঠে ফিরে পায় ছন্দ। ৩৫ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফাহামিদুলকে ফাউল করায় ফ্রি-কিক পায় স্বাগতিকরা। সেটপিস থেকে হামজা চৌধুরীর নেওয়া শট অল্পের জন্য গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

৪৫ মিনিটে গ্যালারির কুড়ি হাজার দর্শক হঠাৎ চুপসে যায়। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে ব্যস্ততায় পড়ে যান মিতুল। সুযোগ বুঝে বল পেয়ে যান হারিস স্টুয়ার্ট। তার মাইনাস পাস থেকে সং উইইয়ং ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন বাংলাদেশের জালে। হামজা চৌধুরী শেষ মুহূর্তে বাধা দিতে ছুটে এলেও তা আর রুখে দেওয়া যায়নি।

যোগ করা সময়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সামিতের কর্নার থেকে টপু বর্মনের হেড পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়, আর তাই হতাশাই সঙ্গী হয় প্রথমার্ধ শেষে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশায় তাকিয়ে আছে ফুটবলপ্রেমীরা। ম্যাচে ফেরা এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X