স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ : বাংলাদেশের অবস্থান কত

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

গত আগস্টে ফিফার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ফিফার শিরোনাম হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ডিসেম্বরের হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে নিজেদের সেই অবস্থান ধরে রাখতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। আগস্টে ২৪ ধাপ আগানো বাংলাদেশ দল নতুন র‌্যাংকিংয়ে ৮ ধাপ পিছিয়ে বর্তমানে র‌্যাংকিংয়ের ১১২তম অবস্থানে রয়েছে।

নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছানোটা স্বাভাবিকই। কারণ, অক্টোবর ও নভেম্বরের দুটি ফিফা উইন্ডোতে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ৩-০ ও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৫-১ ব্যবধানে।

নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দল আজারবাইজানের বিপক্ষে ভালো ফুটবল খেললেও এড়াতে পারেনি ২-১ গোলের হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।

আগামী বছরের মার্চে বাংলাদেশের মেয়েদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে তারা। সেখানে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে বাংলার ফুটবলারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X