স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

বৃষ্টি ভেজা ক্যারিয়াচিকার ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দেখা গেল এক নতুন রাত। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার, আর ফিরেই যেন জানান দিলেন—তিনি এখনো আগের সেই জাদু ভুলে যাননি।

ভিটোরিয়া কাপে সান্তোস বনাম দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার প্রীতি ম্যাচে প্রথমার্ধেই নেইমার করলেন পেনাল্টি থেকে একটি দুর্দান্ত গোল, করালেন আরও একটি এবং উপহার দিলেন এক চোখ ধাঁধানো ‘নাটমেগ’। ৪৭ মিনিটে যখন প্রথমার্ধ শেষ হয়, তখন স্কোরবোর্ডে সান্তোসের ২-০ লিড। ম্যাচ তখনও চলমান।

নেইমারের উপস্থিতিতে প্রীতি ম্যাচ হলেও স্টেডিয়াম ছিল প্রায় হাউসফুল। ভক্তরা ছুটে এসেছেন রাজপুত্রকে দেখতে। মাঠে তার প্রতিটি স্পর্শ, চাল, চাহনি—সবই যেন একেকটা উদযাপন।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর এই প্রথম মাঠে নামলেন নেইমার। শুরু থেকেই বোঝালেন—দলটা তারই। তিনি গোল করেন, খেলা গড়েন, ভিড় মাতান।

তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন গিলহেরমে—যিনি এবার সান্তোসের সর্বোচ্চ গোলদাতা (১৩ গোল)। দুজনের বোঝাপড়া যেন নতুন এক আগুন ছড়াচ্ছে মাঠে।

বৃষ্টিতে ভিজে ভিজে স্ট্যান্ড ভরেছে, ভক্তরা দেখেছেন এক অনন্য ফুটবল রাত—যেখানে গোলও আছে, নাটমেগও আছে, আর আছে জাদুকর নেইমারের পায়ের ছোঁয়া।

সান্তোস আগামী ১৬ জুলাই ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে ভিলা বেলমিরোতে। এই ম্যাচ তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এদিকে দেসপোর্তিভার সামনে রয়েছে কোপা এসপিরিতু সান্তোর কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচ—১৩ জুলাই রিও ব্রাঙ্কোর বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X