স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:১৯ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন কেইন। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন কেইন। ছবি : সংগৃহীত

বুন্দেসলিগার নতুন মৌসুম শুরুতেই দাপট দেখাল বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেড বুল লেইপজিগকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ভিনসেন্ট কোম্পানির দল। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক, মাইকেল ওলিসে জোড়া গোল আর লুইস ডিয়াজ পেলেন নিজের প্রথম লিগ গোল।

শুরুর ১০ মিনিট খানিকটা এলোমেলো ছিল দুই দলের। ভুল পাস আর অস্বাভাবিক টার্নওভারে ভরেছিল খেলা। তবে এর পরেই ছন্দে ফেরে বায়ার্ন। প্রথমে কেইন দারুণ এক থ্রু-পাসে কনরাড লাইমারকে সুযোগ তৈরি করে দেন, যদিও হাঙ্গেরিয়ান গোলরক্ষক গুলাচি সেটি ঠেকান। মিনিট কয়েক পরেই ওলিসে বাঁকানো কোণ থেকে নিখুঁত শটে গোল করে দেন বায়ার্নকে।

এরপরই এল ডিয়াসের ঐতিহাসিক মুহূর্ত। লিভারপুল থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড শক্তিশালী শটে গুলাচির ক্রসবারে বল লাগিয়ে জালে পাঠিয়ে পান নিজের প্রথম বুন্দেসলিগা গোল। কিছুক্ষণ পর সার্জ গ্নাব্রির পাসে দারুণ মুভমেন্টে ওলিসে করেন নিজের দ্বিতীয় গোল।

বিরতির পর ম্যাচে ফিরতে চেয়েছিল লেইপজিগ। বল দখলে এগোতে চেষ্টা করলেও গ্নাব্রির গতির কাছে ভেঙে যায় তাদের ডিফেন্স। সেখান থেকেই আক্রমণ সাজিয়ে ডিয়াস কেইনের কাছে বল বাড়ান, আর ঠাণ্ডা মাথায় গোল করে মৌসুমে নিজের প্রথম গোল তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক।

লেইপজিগ একবার ব্যবধান কমালেও সেটি বাতিল হয়ে যায়—কারণ গোলের আগে নেওয়া ফ্রি-কিকে বল নড়াচড়ায় ছিল। এরপর কেইন দেখালেন নিজের ক্লাস। দূরপাল্লার শটে দ্বিতীয় গোল এবং কিম মিন-জায়ের দারুণ ড্রাইভ থেকে সহজ ট্যাপ-ইন করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে বুন্দেসলিগা মৌসুম শুরু করল বায়ার্ন মিউনিখ। কেইনের হ্যাটট্রিক, ওলিসের জোড়া গোল আর ডিয়াসের স্বপ্নের প্রথম গোলেই ধ্বংসস্তূপে পরিণত হলো আরবি লেইপজিগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X