স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:২৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

বার্সেলোনা লোগো। ছবি : সংগৃহীত
বার্সেলোনা লোগো। ছবি : সংগৃহীত

নতুন মৌসুমের শুরুর দিকেই ঘরের মাঠ নিয়ে বিপাকে পড়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের মধ্যে স্পটিফাই ক্যাম্প ন্যু পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচডে-র লিগ ম্যাচ মেস্তায়ায় আয়োজনের জন্য লা লিগাকে অনুরোধ করার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ গণমাধ্যম এল দেসমারকে জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ বা ১৪ তারিখের ম্যাচটি যদি মেস্তায়ায় হয়, তবে ফেরত ম্যাচটা হবে নবায়নকৃত ক্যাম্প ন্যুতে। এ ক্ষেত্রে মৌসুমের প্রথম চার লিগ ম্যাচই বার্সার বাইরে খেলতে হবে।

বার্সেলোনার ডেপুটি মেয়র আলবার্ট বাত্লে বৃহস্পতিবার জানান, দলটিকে আরও কয়েক মাস অলিম্পিক স্টেডিয়াম মন্টজুইকেই থাকতে হতে পারে। কারণ এখনো ক্লাবটি চূড়ান্ত নির্মাণ সনদ জমা দেয়নি, যা প্রাথমিক দখল অনুমতিপত্র পাওয়ার জন্য জরুরি। ওই অনুমতিপত্র ছাড়া দর্শকদের ক্যাম্প ন্যুতে প্রবেশের অনুমতি মিলবে না।

এই অনিশ্চয়তার মাঝেই আরও জটিলতা যোগ করেছে এক কনসার্ট। আগামী ১২ সেপ্টেম্বর মন্টজুইকে বহুদিন আগেই নির্ধারিত হয়েছে মার্কিন শিল্পী পোস্ট ম্যালোনের অনুষ্ঠান। ফলে ওই সময় বার্সার পক্ষে অলিম্পিক স্টেডিয়ামে খেলা কার্যত অসম্ভব।

শুধু লিগ নয়, চ্যাম্পিয়নস লিগ নিয়েও দুশ্চিন্তায় বার্সেলোনা। উয়েফা নিয়ম অনুযায়ী গ্রুপপর্বের সব ম্যাচ এক ভেন্যুতেই আয়োজন করতে হয়। তাই ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরুর জন্য প্রথম ম্যাচটিকে (১৬-১৮ সেপ্টেম্বর) বাইরে খেলতে চাচ্ছে, যাতে ক্যাম্প ন্যুতে ফিরতে কিছুটা সময় পাওয়া যায়।

প্রশ্ন উঠেছে—তাহলে কবে ফিরছে বার্সা নিজেদের ঘরে? ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্টেডিয়ামের অগ্রগতি দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে। তবে যত দিন যাচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেপ্টেম্বরের মধ্যভাগে ক্যাম্প ন্যুতে ফেরাটা খুবই অনিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X