মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের লজ্জার রেকর্ড

বলিভিয়ার সঙ্গে লড়াই দেখাতে পারেনি সেলেসাওরা। ছবি : সংগৃহীত
বলিভিয়ার সঙ্গে লড়াই দেখাতে পারেনি সেলেসাওরা। ছবি : সংগৃহীত

বলিভিয়ার বিপক্ষে হারের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। এল আল্টোর উচ্চভূমিতে মঙ্গলবার রাতে লা ভার্দেদের (বলিভিয়া) কাছে ১-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ—বাছাইপর্বের ইতিহাসে যা সবচেয়ে খারাপ।

বাছাইপর্বে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র আর ৬ হারের পর ব্রাজিলের সংগ্রহ দাঁড়ায় ২৮ পয়েন্ট। এত কম পয়েন্ট ব্রাজিল আগে কখনো পায়নি। এর আগে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপের আগে, যখন তারা ৩০ পয়েন্ট তুলতে পেরেছিল। তবে সেবারও শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

তিন ভিন্ন কোচের অধীনে খেলতে হয়েছে ব্রাজিলকে—ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র এবং কার্লো আনচেলত্তি। তবুও পারফরম্যান্সে স্থিতি আসেনি। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক হার ছিল বাছাইপর্বে তাদের সবচেয়ে বড় পরাজয়। একই সঙ্গে সেটিই ছিল ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে হারার অভিজ্ঞতা।

তবে হতাশাজনক বাছাইপর্ব সত্ত্বেও ব্রাজিল বিশ্বকাপে শীর্ষ বাছাই দল হিসেবে খেলবে। কারণ ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা এখনো সেরা নয়টির মধ্যে রয়েছে।

ব্রাজিলের পয়েন্ট অনুযায়ী বাছাইপর্বের পারফরম্যান্স (১৯৯৬ থেকে)

  • ২০০২: ৩০ পয়েন্ট, ৩য় স্থান
  • ২০০৬: ৩৪ পয়েন্ট, ১ম স্থান
  • ২০১০: ৩৪ পয়েন্ট, ১ম স্থান
  • ২০১৮: ৪১ পয়েন্ট, ১ম স্থান
  • ২০২২: ৪৫ পয়েন্ট, ১ম স্থান
  • ২০২৬: ২৮ পয়েন্ট, ৫ম স্থান

আগের ফরম্যাট অনুযায়ী পঞ্চম স্থানে থাকলে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে। তবে বর্তমানে ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল খেলায় শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ফলে প্লে-অফ খেলার লজ্জা থেকে রক্ষা পেল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X