ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৭৬২ দিনে ক্রীড়াঙ্গনে বসছে আরেকটি সভা

আমিনুল হক। ছবি ফেসবুক থেকে
আমিনুল হক। ছবি ফেসবুক থেকে

দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর বর্তমান চিত্র খতিয়ে দেখার দ্রুত উদ্যোগ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; যিনি একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যানও।

২৩ ফেব্রুয়ারি, সোমবার জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক। এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে, সকাল ১১টায় এনএসসির ৬ষ্ঠ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা। ৭৬২ দিনের মধ্যে এটি হতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করা চতুর্থ ব্যক্তির ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা।

শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নাজমুল হাসান পাপন ২০২৪ সালের ২৩ জানুয়ারি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে তিনি দায়িত্ব ছেড়ে যান।

আসিফ মাহমুদের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আসিফ নজরুল। এবার আমিনুল হকের পালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X