স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তাই শঙ্কা ছিল আইসিসি র‌্যাংকিংয়ে না পিছিয়ে পড়ে টাইগাররা। সেইসঙ্গে শঙ্কা ছিল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়েও। তবে তা হয়নি। আজ পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে দেয়ায় র‌্যাংকিংয়ের তিন দলের মধ্যে থেকে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি তা নিশ্চিত করেছে।

দুবছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আয়োজক হিসেবে সরাসরি খেলবে এই দুটি দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৭ সেরা দল- ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে খেলার সুযোগ পাবে সরাসরি। এরপর আইসিসি র‌্যাংকিঙের সেরা তিন- বাংলাদেশ (র‌্যাংক ৯), আফগানিস্তান (র‌্যাংক ১০) ও আয়ারল্যান্ড (র‌্যাংক ১২) খেলবে বিশ্বকাপে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলাও নেই। ফলে র‍্যাঙ্কিংয়ের সেরা ৩ দল এই ৩ দলই থাকছে। যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার ভারত এবং শ্রীলঙ্কায় হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X