বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

তংচংগ্যা সম্প্রদায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ছবি : কালবেলা
তংচংগ্যা সম্প্রদায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ছবি : কালবেলা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্যানসার আক্রান্ত তংচংগ্যা সম্প্রদায়ের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বুধবার (১০ জুন) পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।

এ প্রসঙ্গে মোর্শেদ আলম জানান, পত্রিকায় অসুস্থ পরিবারটির সহায়তার আহ্বান জানানো হলে বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহায়তা প্রদানের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন উন্নয়ন ও সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পাহাড়ের সব জাতিসত্তাকে একত্রিত করে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তংচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তংচংগ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X