স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার

প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন আনচেলত্তি। ছবি : সংগৃহীত
প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি নেইমার জুনিয়র। তবে প্রায় ২৯ মাস পর চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু দলে ডাক পাওয়ার পর আবারও বড় দুঃসংবাদ পেলেন নেইমার। মূল দলে যখন ডাক পাওয়ার খুব দ্বারপ্রান্তে ঠিক তখনই আবারও নতুন করে ইনজুরিতে পড়লেন এই তারকা ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। এর প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন সান্তোস ফরোয়ার্ড। এমনটা হলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যেতে পারে।

বুধবার (১১ মার্চ) সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরিআয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচ মাঠে বসে নেইমারের ফিটনেসের সবশেষ অবস্থা দেখতে চেয়েছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে মাঠেই নামা হয়নি নেইমারের।

আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ। ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X