স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার দুই দেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ 

বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। যদিওবা এর মাঝেই ফুটবলের বৈশ্বিক এই আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের জানানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে আপাতত সাড়া দিচ্ছে না ইরান। চলমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।

ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান। যে কারণে আমেরিকা, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে একটি দেশ কমে যাচ্ছে। সেই জায়গায় কাদের নেওয়া হবে তা নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

তবে ইরান বিশ্বকাপে না খেললেন ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের খেলার ব্যাপারে আলোচনা হচ্ছে। সাধারণত যে মহাদেশের দল নাম তুলে নেয়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল বেছে নেওয়া হয়। তবে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, তা সুনির্দিষ্টভাবে বলা আছে ফিফার নিয়মে। সেই অনুযায়ী:

যে দেশ নাম প্রত্যাহার করেছে সেই গ্রুপের রানার-আপ দল বা সংশ্লিষ্ট মহাদেশ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করা সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। দ্বিতীয় ক্ষেত্রে, বিশ্বকাপে খেলতে পারে সংযুক্ত আরব আমিরাত। এশিয়ায় তারাই সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা দল যারা বিশ্বকাপে খেলতে পারছে না।

এ ছাড়া সরাসরি বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে ইরাককে। এই মাসে ইরাক আন্তঃমহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে খেলবে বলিভিয়া বা সুরিনামের বিরুদ্ধে। ইরাককে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে আমিরাতকে খেলতে হবে।

ইরাক যদি প্লে-অফ পর্ব জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায়, তাহলে এশিয়ায় সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল আমিরাতকে নেওয়া হতে পারে ইরানের জায়গায়। সে ক্ষেত্রে আমিরাতকে আলাদা করে প্লে-অফেও খেলতে হবে না।

এশিয়া থেকে কোনও দল না নিয়ে সরাসরি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের বিচারে কোনও দেশকে নিতে পারে ফিফা। সে ক্ষেত্রে, সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করা দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে রয়েছে ইতালি। এমনিতে তাদের প্লে-অফে খেলতে হবে। কিন্তু ইতালিকে সরাসরি বিশ্বকাপে নেওয়া হলে প্লে-অফে অন্য দেশকে আনতে হবে। এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং বিতর্কিত। তাই বিশেষজ্ঞদের ধারণা, ফিফা এই নিয়ম কাজে লাগাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X