স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত?

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতেও অপ্রতিরোধ্য গার্দিওলা। ছবি : এক্স
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতেও অপ্রতিরোধ্য গার্দিওলা। ছবি : এক্স

আরও একটি শিরোপার দেখা পেলেন পেপ গার্দিওলা। আজ রোববার আর্সেনালকে হারিয়ে ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। এই শিরোপা জিতেই নতুন ইতিহাস গড়েছেন পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে পাঁচবার লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরার অবিস্মরণীয় কীর্তি গড়লেন তিনি। সেইসঙ্গে কোচ হিসেবে এক জীবনে ৪০তম শিরোপা জিতলেন এই স্প্যানিশ কোচ।

যার মধ্যে রয়েছে ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, ৫টি ইংলিশ লিগ কাপ, সমান চারটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ, সমান তিনটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লীগা, স্প্যানিশ সুপার কাপ ও কমিউনিটি শিল্ড, সমান ২টি করে স্প্যানিশ কোপা দেলরে, জার্মান কাপ এবং এফএ কাপ।

এক জীবনে জেতা এই ৪০ শিরোপার মধ্যে বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতেই জিতেছেন সবচেয়ে বেশি। সুদীর্ঘ ক্যারিয়ারের প্রায় অর্ধেক ট্রফি এসেছে তার ইংলিশ ক্লাবটি থেকে। অর্থাৎ ম্যানসিটির হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯ ট্রফি জয়ের বিস্ময়কর কীর্তি গড়েছেন এই কাতালান কোচ।

ম্যানসিটির হয়ে জেতা সর্বোচ্চ ৬ শিরোপা ইংলিশ প্রিমিয়ার লিগের। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড লিগ কাপে। কমিউনিটি শিল্ড ট্রফির সংখ্যা তিনটি। দুইবার উঁচিয়ে ধরেছেন এফএ কাপ। এছাড়া ম্যানসিটির হয়ে একটি করে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X