স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে এবার যুক্ত হচ্ছে বর্ণাঢ্য ‘হাফটাইম শো’

এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো। ছবি : সংগৃহীত
এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো। ছবি : সংগৃহীত

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনালে যুক্ত হতে যাচ্ছে নতুন ইভেন্ট। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এবার শিরোপা নির্ধারণের ম্যাচে প্রথমবারের মতো থাকছে হাফ-টাইম শো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিমেফর ওয়ার্ল্ড ইকোনোমি সামিটে গিয়ে এ তথ্য দেন জিয়ান্নি। তিনি বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে আমরা হাফ-টাইম শো আয়োজন করব।’

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। এই হাফ-টাইম শো ইতোমধ্যেই একটি বড় সংগীত আয়োজনে পরিণত হওয়ার পথে। ফিফা প্রধান জানিয়েছেন, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন এই পারফরম্যান্স কিউরেট করছেন।

জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘কারা পারফর্ম করবে তা এখনই বলতে পারছি না। তবে একাধিক শিল্পী থাকবে। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো-দারুণ কিছু।’

যুক্তরাষ্ট্রে ক্রীড়া ইভেন্টে হাফ-টাইম শো খুব পরিচিত-বিশেষ করে সুপার বোলে। তবে ফুটবলে ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশন খুবই বিরল। এর একটি কারণ হলো অনেক ফুটবল সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না।

২০১৭ সালের জার্মান কাপে বুমেরাং হয়েছিল হাফটাইম শো। সেবার পপ গায়িকা হেলেনে ফিশারের হাফ-টাইম পারফরম্যান্স দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে দুয়োধ্বনি পায়। তবে এবার এমন কিছু হবে না বলে বিশ্বাস ফিফা প্রধানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X