স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

গোলের পর তপুর উচ্ছ্বাস। ছবি : বাফুফে
গোলের পর তপুর উচ্ছ্বাস। ছবি : বাফুফে

ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তপু বর্মনের জোড়ায় সান মারিনোকে তাদেরই মাটিতে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আর এই জয়ে দিয়ে টমাস ডুলির বাংলাদেশের কোচিং অধ্যায় শুরু হলো। সেইসঙ্গে ইউরোপ জয়ের অনন্য অবিস্বরণীয় কীর্তি গড়েছে হামজা-শমিতরা।

সেরাফাল্লে স্টেডিয়ামে নতুন কোচ টমাস ডুলির অধীনে ৪-৩-৩ ছকে একাদশে ফিরে মাঝমাঠে হামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়রের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে তোলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের শুরুতে সান মারিনোর ওপর চাপ তৈরি করার চেষ্টা করেন ফয়সাল আহমেদ ফাহিম ও সাদ উদ্দিনরা। ১৭ মিনিটে জামালের একটি শট ব্লকড হওয়ার পর, ১৯ মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।শেখ মোরসালিনের দুর্দান্ত এক ক্রসে হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ।

তবে লিড ধরে রাখার আনন্দ স্থায়ী হয়েছে মাত্র ১২ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির রক্ষণচেরা পাসে বল পেয়ে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি।

সমতায় ফেরার পর ম্যাচটি বেশ শারীরিক রূপ নেয়। ৩৩ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফেরা ফরোয়ার্ড রফিকুল ইসলাম। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ আক্রমণের ধার আরও বাড়ায়। ৩৭ মিনিটে গোল ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাদ উদ্দিন; ডি-বক্সের ভেতর বল পেলেও তাঁর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর প্রথমার্ধের বাকি সময়টুকুতে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া ছিল ডুলির শিষ্যরা। তবে সান মারিনোর রক্ষণভাগ দৃঢ়তা দেখালে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধের বাঁশি বাজান রেফারি।

প্রীতি ম্যাচে সাধারণত ৮ জন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম আছে। তবে দুই দলের সম্মতিতে ১১টি পরিবর্তন করা যায়। খেলার ৭৬ মিনিটে সোহেল রানা সিনিয়রকে তুলে কাজেম শাহ কিরমানিকে মাঠে নামানো হয়।

৮৬ মিনিটে সেই তপুর দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের একটু সামনে কে হামজার নেওয়া ফ্রি কিকে কেউ পা ছোঁয়াতে পারেননি। সেখান থেকে বিশ্বনাথের সাইড ভলিতে মাথা ছোয়ান তপু। গোলের পর জার্সি খুলে বুনো উল্লাসে ফেটে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার। গ্যালারিতে বাংলাদেশী দর্শকেরাও মাতেন জয়ের আনন্দে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ যে একাদশ নিয়ে নেমেছিল

মিতুল মারমা (গোলকিপার), ইসা ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূইয়া (অধিনায়ক), শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, সাদ উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X