ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

বাংলাদেশ-লেবানন ম্যাচের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-লেবানন ম্যাচের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল লেবাননকে। এরপরও শেষ রক্ষা হলো না। রক্ষণের ভুলে শেষদিকে এসে জোড়া গোল খেয়ে বসলো জামাল ভূঁইয়ারা। যার ফলে নিজেদের প্রথম ম্যাচে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল লাল-সবুজের বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননকে আটকে রাখার চেষ্টায় শুরু থেকেই রক্ষণাত্মক ছিল বাংলাদেশ। তাই প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় লেবানন। ৪৮ মিনিটে বদলি খেলোয়াড় জেইন ফারানের বাঁ প্রান্ত থেকে নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৫৪ মিনিটে লেবাননের হাসা মাতুক সহজ সুযোগ পেয়ে বল ওপরে মেরে দেন।

৫৭ মিনিটে জনিকে তুলে মুরসালিন এবং জামাল ভূঁইয়ার বদলে মোহাম্মদ হৃদয়কে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরের মিনিটে সুমন রেজার বদলে আসেন রবিউল হাসান।

৫৯ মিনিটে ফাহিম একদম একা পেয়ে গিয়েছিলেন লেবানন গোলরক্ষককে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। লেবানন গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেন তার শট।

৭৩ মিনিটে ফাহিমকে তুলে রাকিবকে মাঠে নামান ক্যাবরেরা। বাংলাদেশ বেশ ভালোভাবেই লেবাননকে আটকে রাখছিল। মনে হচ্ছিল, ড্র করা সম্ভব হবে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

৭৯ মিনিটে ফাঁকা পেয়ে যায় লেবানন। দুই ফুটবলার ঢুকে পড়েন বক্সের মধ্যে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। একজন আরেকজনকে পাস দিয়ে সহজেই জায়গা বের করে নেন। ডরিচের অ্যাসিস্ট থেকে গোল করেন হাসান মাতুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X