বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো
সাফ চ্যাম্পিয়নশিপের লোগো

থাইল্যান্ডের ব্যাংককে শেষ হয়েছে সাফ নারী ও পুরুষ ফুটসাল। এই টুর্নামেন্টের মধ্যেই রোববার সাফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভার পরই সাফ অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে এবার বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল শক্তিশালী ভারত ও পাকিস্তান। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে সাফ অ-২০ টুর্নামেন্ট। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ৩ এপ্রিল। টুর্নামেন্টে সাফের সাত দেশের সবগুলোই প্রতিনিধিত্ব করবে।

উপমহাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের এখন ক্রীড়াঙ্গনে প্রভাব পড়ছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি আইসিসি প্রত্যাখ্যান করায় ভারতে খেলতে যাচ্ছে না। পাকিস্তানও বাংলাদেশের দাবিকে শুরু থেকেই সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়? বাংলাদেশের মতো পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে। ক্রিকেটের যখন এমন জটিল অবস্থা ঠিক তখনই জুনিয়র ফুটবল টুর্নামেন্টে তিন দেশ একই গ্রুপে পড়েছে।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। মালদ্বীপ বয়স ভিত্তিক টুর্নামেন্টে এবারই প্রথম আয়োজক। অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। সর্বশেষ ২০২৪ সালে দ্বিতীয় আসরেই বাজিমাত করে বাংলাদেশ। সেবার দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

অনূর্ধ্ব-২০, ১৯ এবং ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই। তবে চারবার শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X