স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দর এই দেশে আবার আসতে চান মার্টিনেজ 

বাংলাদেশের আতিথিয়েতা ভুলবেননা মার্টিনেজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের আতিথিয়েতা ভুলবেননা মার্টিনেজ। ছবি : সংগৃহীত

ফুটবল মানচিত্রের বিচারে বাংলাদেশের অবস্থান হয়তো নগণ্য। তবে দেশটিতে ফুটবল জনপ্রিয়তার দিক দিয়ে উপরের দিকেই থাকবে। বিশ্বকাপ এলেই দেশের মানুষের ফুটবল নিয়ে চরম উন্মাদনা দেখা যায়। আর বাংলাদেশে ফুটবল বলতে শুধুই ব্রাজিল-আর্জেন্টিনা।

বাংলাদেশে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার প্রতি মানুষের অগাদ ভালোবাসা অজানা ছিল না বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজেরও। বাংলাদেশে এসে সেটা এবার নিজ চোখেই দেখলেন তিনি। যদিও সময় স্বল্পতার কারণে ভক্তদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ ছিল না তার। তবে আসা-যাওয়ার পথে তার জন্য বিমানবন্দরে ভক্তদের যে অপেক্ষা সেটা নিশ্চয়ই তার নজর কেড়েছে। তাই তো বিদায়বেলায় ইন্সটাগ্রামে বাংলাদেশ সফরের পাঁচটি ছবি পোস্ট করেছেন এমিলিয়ানো। সেখানে জানিয়েছেন এ দেশের মানুষের দেওয়া ভালোবাসা অনুভব করার কথা,

‘নেক্সট ভেঞ্চার্স ও ফান্ডেডনেক্সটের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে অসাধারণ একটি সফর করলাম। এখানকার মানুষ আমার হৃদয়কে বিগলিত করেছে তাদের ভালোবাসা, যত্ন ও অতুলনীয় আতিথেয়তা দিয়ে। নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে ফিরে আসতে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকব।’

চেনা-অচেনা বহু মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অগণিত আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের নামও হয়তো আমি জানি না, কিন্তু তাদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সঙ্গে এখন যে বিশেষ বন্ধনে আমি যুক্ত, তা গড়ে তোলায় আপনাদের সবার অবদান আছে।’

বাজপাখি নামটি ও বাংলাদেশের প্রতি তীব্র ভালোবাসা তুলে ধরেছেন এমিলিয়ানো, ‘পরের সফরের আগ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলেও এখানে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি। আমি চিরকাল বাংলাদেশ বাজপাখি হিসেবে জাদুমুগ্ধ হয়ে থাকব।’

আর্জেন্টিনা গোলরক্ষকের পরবর্তী গন্তব্য কলকাতা। সেখানে আগামীকাল বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর মধ্যে আছে আয়োজক প্রতিষ্ঠান শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামের একটা অনুষ্ঠান আর মোহনবাগান ক্লাবে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেটের উদ্বোধন এবং প্রদর্শনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X