ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হ্যান্ডবল স্টেডিয়াম সংস্কারে যুব ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল বিঘ্নিত হওয়ার ঘটনা আজ মাঠে বসে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর স্টেডিয়ামের সংস্কারের নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)।

এ সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বৃষ্টির জন্য অনেকক্ষণ খেলা বন্ধ থাকলেও আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখেছি। তবে এখানে যে সমস্যা বৃষ্টির কারণে হয়েছে, সেটা আমি নিজে চোখে দেখেছি। আগামীকাল এই স্টেডিয়াম পরিদর্শন করতে এনএসসির একটা টিম আসবে। কোথায় কোথায় সমস্যা, কোন জায়গা সংস্কার করতে হবে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে।’

শনিবার (৩১ মে) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বনাম আনসার ও ভিডিপির মধ্যকার জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল ম্যাচ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইনালে ৩২-২৪ গোলে গতবারের চ্যাম্পিয়ন আনসারকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে পুরুষ হ্যান্ডবলে দীর্ঘদিন ধরেই আধিপত্য দেখানো বিজিবি।

রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধে বিজিবি ১৫-১৩ গোলে এগিয়ে ছিল। বিরতির সময় থেকেই বৃষ্টি হানা দেয়। ১০ মিনিট নির্ধারিত বিরতির পর দুই দল মাঠে নামলেও বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। এ সময় টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি দুই দলের সঙ্গে আলোচনা করে ম্যাচটি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিচলিত হয়ে পড়ে। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর মাঠকর্মীদের কল্যাণে আবারও ম্যাচ শুরু করতে সমর্থ হন রেফারিরা। পুরো বিষয়টি মাঠে বসে দেখেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে ফেডারেশনের কর্মকর্তাদের কাছে বিস্তারিত শুনে তিনি হ্যান্ডবল মাঠের দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে তিনি সবার কাছে বিষয়টি দ্রুত নিরসনের আশ্বাস দেন। ক্রীড়া উপদেষ্টার এই আশ্বাসে হ্যান্ডবল সংশ্লিষ্ট সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন মাঠের এই সমস্যার মুখোমুখি হয়ে আসছে। বৃষ্টি হলেই চারদিক থেকে পানি প্রবেশ করায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এর আগে বেশ কয়েকবার এনএসসি মাঠের কিছু সংস্কার করলেও স্থায়ীভাবে কোনো সমাধান হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X