স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা

জাহানারা আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
জাহানারা আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে দেশের ক্রীড়া অঙ্গনে চলছে তোলপাড়। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের পরিবেশ ও নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপ্রিয় ঘটনার কথা প্রকাশ্যে আনেন।

এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, সাবেক এক নারী ক্রিকেটারের মাধ্যমে গণমাধ্যমে ওঠা অভিযোগগুলো তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ বলেন, “তিনি যদি আইনি পদক্ষেপ নিতে চান, যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়, খেলাধুলার নানা ক্ষেত্রেই এর নজির আছে। তবে আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে, কেউ যেন এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়। ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X