স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচেও হার, এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া। র‌্যাংকিং এবং শক্তিমত্তা দুই দিক থেকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। ‘বি’ পুল থেকে তাদের সঙ্গী হয়েছে মালয়েশিয়া।

ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দুই কোয়ার্টারে কোরিয়ার আধিপত্যের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৯ মিনিটে বৃত্তের ভেতর থেকে দারুণ এক শটে কোরিয়াকে এগিয়ে দেন সন ডাইন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জি হুনের ড্রাগ ফ্লিক বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর ঠেকিয়ে দিলেও ফিরতি শটে সন ডাইন ঠিকই খুঁজে নেন জাল।

১৩ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও আশরাফুল ইসলামের ড্রাগ ফ্লিক সহজেই ঠেকান কোরিয়ান ডিফেন্ডাররা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর মিনিটে ফিরতি শটে গোলের দেখা পান লি সিউং উ। ২২ মিনিটে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক রিভার্স হিটে দলের চতুর্থ গোলটি করেন ওহ সি ইয়ং। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সোহানুর রহমান সবুজ। ২৯ মিনিটে আবার পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন আশরাফুল।

তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। চতুর্থ কোয়ার্টারে রক্ষণের দিকেই বেশি নজর দেয় বাংলাদেশ। তবে ৬০ মিনিটে খেলা শেষ হওয়ার হুটার বাজার আগে পেনাল্টি স্ট্রোক পায় কোরিয়া। সেখান থেকে ব্যবধান ৫-১ করেন কোরিয়ার ইয়াং জি হুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X