স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু প্রার্থীর জন্য পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারের শুভেচ্ছা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জোরদার করেছেন প্রার্থীরা। সেই প্রচারণার ফাঁকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকির জন্য বিশেষ চমক হিসেবে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

রোববার (০৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি একজন প্রতিভাবান ক্রিকেটার এবং ভালো মানুষ। আমি আশা করি ৯ সেপ্টেম্বর আপনি সফল হবেন। সবাই আপনার পাশে আছে। আমার দোয়া আপনার সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

তকি এইবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা লিগে খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া একজন ক্রিকেটার তকি ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে তকি ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তকি অভিযোগ করেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একজন প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় প্রকাশ্য সমর্থন দেওয়া উচিত নয়।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন এবং পুরুষ প্রার্থী ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। নির্বাচনে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, এবং কয়েক শত স্বতন্ত্র প্রার্থী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X