স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ এএম
অনলাইন সংস্করণ

রেকর্ড লজ্জায় প্রোটিয়ারা, শ্রীলঙ্কাকে দিল মুক্তি

আর্চারের কাছেই নাস্তানাবুদ হতে হয়েছে প্রোটিয়াদের । ছবি : সংগৃহীত
আর্চারের কাছেই নাস্তানাবুদ হতে হয়েছে প্রোটিয়াদের । ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা এত দিন ছিল শ্রীলঙ্কার দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে থিরুভানন্তপুরমে ভারত তাদের ৩১৭ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটিই এবার দক্ষিণ আফ্রিকা ভেঙে দিয়েছে—তবে জয় পেয়ে নয়, বরং ভরাডুবির মধ্য দিয়ে।

সাউদাম্পটনের এজিয়াস বোলে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩৪২ রানে হেরেছে প্রোটিয়ারা। এতে শুধু ম্যাচ হারেনি, বরং ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার মালিকানা শ্রীলঙ্কার কাছ থেকে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৪১৪ রান, জ্যাকব বেথেলের সেঞ্চুরি (১১০) আর ফিল সল্টের ঝোড়ো ৭৮ রানে গড়ে ওঠে এই পাহাড়। জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। জোফ্রা আর্চারের আগুনঝরা বোলিং (৪/১৮) আর রিস টপলির নিয়ন্ত্রিত স্পেলে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।

ওয়ানডেতে সর্বোচ্চ ব্যবধানে হার (রানে)

  • ৩৪২ রান – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫
  • ৩১৭ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, থিরুভানন্তপুরম, ২০২৩
  • ৩০৯ রান – নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া, দিল্লি, ২০২৩
  • ৩০৪ রান – যুক্তরাষ্ট্র বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২৩
  • ৩০২ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, মুম্বাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকার এই ব্যর্থতা ওয়ানডে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। লঙ্কানদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে তারা বাঁচালেও, প্রোটিয়ারা পেল এক অপ্রত্যাশিত “লজ্জার খেতাব”। তবে প্রোটিয়াদের এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে :

দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ওয়ানডে স্কোর

  • ৬৯ বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৯৩
  • ৭২ বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫
  • ৮৩ বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম, ২০০৮
  • ৮৩ বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ১৯৯৩
  • ১০১ বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন, ২০২০
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X