বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখ্যাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বর্জনের পর বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের ভারত সফর নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে সরকার। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সরকার কোনো বিশেষ ডিও বা সরকারি অনুমোদন দেবে না। আইসিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে, সফরের সিদ্ধান্ত সাংবাদিকদের নিজ নিজ বিবেচনাতেই নিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া সচিব জানান, ক্রিকেট দলের ক্ষেত্রে যেখানে নির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য সামনে এসেছে, সেখানে সাংবাদিকদের সফর বিষয়টি সরকার আলাদাভাবে দেখছে। তার ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের জন্য সরকারিভাবে নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।

ক্রীড়া সচিব বলেন, ক্রিকেটারদের ক্ষেত্রে দলগত নিরাপত্তা, দর্শকসমাগম এবং মাঠে উন্মুক্ত পরিবেশ—এই সব বিষয় মিলিয়ে ঝুঁকির মাত্রা বেশি ছিল। সে কারণেই ক্রিকেট দলের সফর নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে সাংবাদিকদের ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে বিবেচনার মধ্যে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আইসিসি যদি আপনাদের ভিসা বা লেটার দিয়ে থাকে, তবে যাওয়ার সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। সরকার সাংবাদিকদের জন্য কোনো ডিও ইস্যু করবে না। আপনারা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হন যে কোনো সমস্যা হবে না, তবে আপনারা যেতে পারেন। ’

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের খবরের প্রেক্ষাপটে ক্রীড়া সচিবের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে—সরকার এই বিষয়টিকে আইসিসি ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের আওতাভুক্ত বিষয় হিসেবেই দেখছে। সাংবাদিকদের জন্য আলাদা করে কূটনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপের কথা এখনো জানানো হয়নি।

ক্রিকেট দলের সফর বাতিল, অ্যাক্রিডিটেশন ইস্যু এবং সরকারি ডিও না থাকার কারণে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারেজ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। মাঠের বাইরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে অনেক সাংবাদিককে এখন ব্যক্তিগত ঝুঁকি ও পেশাগত দায়—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X