স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের এক শ্যুটার। ছবি : শুটিং ফেডারেশন
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের এক শ্যুটার। ছবি : শুটিং ফেডারেশন

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দল পাঠায়নি বাংলাদেশ সরকার। এর ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না লিটন-মুস্তাফিজদের। তবে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঠিকই অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ বুধবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম আজ গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে, নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’

এ সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X