ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান বিচ গেমস কাবাডি, প্রতিপক্ষ সম্পর্কে জানল বাংলাদেশ

চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। ছবি : সংগৃহীত
চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। ছবি : সংগৃহীত

এশিয়ান বিচ গেমস কাবাডি প্রতিযোগিতার নারী বিভাগে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপাল। ছেলেদের বিভাগে ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে পাকিস্তান, ইরান ও সিরিয়ার বিপক্ষে।

২২ থেকে ৩০ এপ্রিল চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। আসরের কাবাডি থেকে পদকের প্রত্যাশা করছে লাল–সবুজরা। বুধবার কাবাডির নারী ও পুরুষ বিভাগের ড্র সম্পন্ন হয়েছে। বিগত দিনে গেমসের পুরুষ বিভাগ থেকে একটি এবং নারী বিভাগ থেকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। সর্বশেষ আসরে পুরুষ বিভাগে অংশ নেয়নি লাল–সবুজরা। নারী বিভাগে ৬ দলের লড়াইয়ে পঞ্চম স্থান নিয়ে আসর শেষ করতে হয়েছিল। এবার দুই বিভাগেই পদক পুনরুদ্ধারের স্বপ্ন দেখা হচ্ছে।

‘নারী দল আন্তর্জাতিক আসরে নিয়মিত পদক পাচ্ছে। সে ধারাবাহিকতায় এবারও পদকের প্রত্যাশা করছি আমরা। নারীদের কার্যক্রম বেশি ছিল বিধায় অর্জনও বেশি ছিল। পুরুষ বিভাগে যে আমরা মন্দ নই—এখন সেটা প্রমাণ করার চ্যালেঞ্জ আমাদের সামনে। আমি বিশ্বাস করি, সে চ্যালেঞ্জ মোকাবেলায় দল প্রস্তুত’—কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

২০০৮ সালের বালি গেমসে পুরুষ বিভাগে একমাত্র ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। নারী বিভাগে ২০১০ সালের ওমানের মাসকট গেমস এবং ২০১২ সালের চীনের হাইয়াং গেমসে ব্রোঞ্জ জিতেছিল লাল–সবুজরা। ২০১৬ সালের সর্বশেষ আসরের নারী বিভাগে ৬ জাতির কাবাডি লড়াইয়ে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের লড়াইয়ে থাইল্যান্ডের কাছে ৫২–২৮ এবং শ্রীলঙ্কার কাছে ৪৪–২৯ পয়েন্টে হারতে হয়েছিল লাল–সবুজদের। এবার সেই ব্যর্থতা ঢাকতে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X