ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

এই ব্রোঞ্জই কি ‘সবেধন নীলমণি’!

ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

প্রথম লক্ষ্য ছিল পদক পুনরুদ্ধার করা—নারী বিভাগে সম্ভব হলেও পুরুষ দল আগের মতোই ব্যর্থ হয়েছে। পদকের রং পরিবর্তন করার যে লক্ষ্য ছিল, সেটাও পূরণ হয়নি—ব্রোঞ্জেই সান্ত্বনা খুঁজতে হচ্ছে। এশিয়ান বিচ গেমসে কাবাডির প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে গিয়ে ফেডারেশন কর্মকর্তারা পুরোপুরি সন্তুষ্ট নন। গেমসের অন্য ডিসিপ্লিনের সঙ্গে তুলনায় কাবাডি অবশ্য সফলই!

আট ডিসিপ্লিনে শুধু পুরুষ এবং ভলিবল ও কাবাডিতে পুরুষের সঙ্গে নারী বিভাগেও বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করছে। ২১ পুরুষ ক্রীড়াবিদের সঙ্গে ৯ নারী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র অর্জন কাবাডির নারী বিভাগে একটি মাত্র ব্রোঞ্জ পদক। অথচ অফিসিয়ালি বাংলাদেশ কন্টিনজেন্টের আকার ৫৬ জনের! যুব এশিয়ান গেমসেও বড় বহর পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু অর্জনের খাতায় ছিল কাবাডি থেকে জেতা দুটি ব্রোঞ্জ। এ যাত্রায় কী ঘটে—সময়ই বলতে পারে।

নারী কাবাডিতে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল আগেই। আজ শেষ গ্রুপ ম্যাচে নেপালের কাছে হারের কারণে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে মোকাবিলা করতে হয়েছে। সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টের হারে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডি থেকে এটিই বাংলাদেশের প্রথম পদক।

এ বিষয়ে চীনের সানিয়া থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলছিন, ‘আমাদের লক্ষ্য ছিল আরও বড়—পুরুষ ও নারী বিভাগে পদক জয়। দুর্ভাগ্যজনকভাবে পদকের রং পরিবর্তনের লক্ষ্যটা পূরণ হয়নি। তার পরও ইতিবাচক দিক হচ্ছে, আমাদের শূন্য হাতে ফিরতে হয়নি। বৈশ্বিক কাবাডিতে বাংলাদেশের উত্তরণের গ্রাফটা আগামী দিনে আরও সমৃদ্ধ করার বিষয়ে আমরা আশাবাদী।’

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের কাছে হেরেছে ৩৮-৩৬ পয়েন্টে। শুরু থেকে সমানতালে লড়াই হয়েছে। পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত ২ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয়েছে লাল-সবুজদের। প্রথমার্ধে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X