স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

উইম্বলডনের নতুন রাজা আলকারেজ

ট্রফি হাতে কার্লোস আলকারেজ। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে কার্লোস আলকারেজ। ছবি : সংগৃহীত

পাঁচ সেটের রুদ্ধশ্বাস এক লড়াই। ঘাসের কোর্টে রীতিমতো রোমাঞ্চ তুলে শেষ হাসি কার্লোস আলকারেজের। শক্ত প্রতিপক্ষ নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডন ওপেনের শিরোপা জিতেছেন আলকারেজ। উইম্বলডন পেল নতুন চ্যাম্পিয়ন, নতুন এক রাজাকে।

গত ফ্রেঞ্চ ওপেন জিতে জোকোভিচ স্পর্শ করেছিলেন রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম। উইম্বলডন জিতলে এগিয়ে যেতেন আরেক ধাপ। কিন্তু র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আলকারেজ যেন বাধ সাধলেন সেখানে। দুরন্ত লড়াইয়ে ৩৬ বছর বয়সী জোকোভিচকে পরাস্ত করলেন মাত্র ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারেজ। তিনি জিতেছেন ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ সেটে।

উইম্বলডন ওপেনে আলকারেজের এটি প্রথম শিরোপা। সব মিলিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। গত বছর ইউএস ওপেনে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছিলেন আলকারেজ। টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুখকর অনূভূতি পেলেন পরের বছরেই।

রোববার রাতে ঘাসের কোর্টে লড়াইটা সহজ ছিল না আলকারেজের। প্রথম সেটে হেরে যান ৬-১ ব্যবধানে। দুরন্ত নোভাককে দ্বিতীয় সেটে আলকারেজ হারান টাইব্রেকে। সেই ছন্দ ধরে রেখে আলকারেজ জেতেন তৃতীয় সেট, বেশ দাপটের সাথে, ৬-১। চতুর্থ সেটে জোকোভিচ ফেরেন ম্যাচে, জেতেন ৬-৩ গেমে। ফাইনাল গড়ায় শিরোপা নির্ধারণী পঞ্চম ও ফাইনাল সেটে। যেখানে আলকারেজ জিতেন ৬-৪ গেমে। শিরোপা নির্ধারণী পয়েন্ট জেতার পর আলকারেজ নিজেকে সামাল দিতে পারেননি। আনন্দের শুয়ে পড়েন ঘাসের কোর্টে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X