কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১১টি বোতলের মুখ ১ মিনিটে খুলে রেকর্ড করল কুকুরটি

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

পোষা প্রাণী হিসেবে কুকুরের বেশ কদর রয়েছে। দৈনন্দিন জীবনে মানুষের অনেক উপকারে আসে এই প্রাণী। এ কারণে অনেকে কুকুরকে পরিবারের সদস্য বলে মনে করেন, সন্তানের মতো যত্ন করেন ও আনন্দের মুহূর্ত একসঙ্গে উপভোগ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন নারীর পোষা কুকুর জেরি। জেরির জন্মদিন উদ্‌যাপন করার সময় এক মিনিটে ১১টি প্লাস্টিকের বোতলের ছিপি খুলে ফেলে সে। এর মাধ্যমে কুকুরটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অর্জন করে।

চতুর্থ জন্মদিনে নিজের দক্ষতার পরীক্ষা দেয় পোষা কুকুরটি। পরীক্ষায় অংশ নিয়ে ১ মিনিটে সবচেয়ে বেশি প্লাস্টিকের বোতলের ছিপি খোলার আনুষ্ঠানিক রেকর্ড গড়ে সে।

একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়া ঈশ্বরন কার্পেটের ওপর পানির খালি বোতল ছুড়ে দিচ্ছেন। আর জেরি বোতলের পেছনের অংশ পা দিয়ে চেপে ধরে মুখ খুলে ফেলছে। বোতল ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই কাজ করছে সে।

সত্যপ্রিয়া ঈশ্বরন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, কুকুরটিকে কোনো ধরনের অনুশীলন করানো হয়নি। এটা জেরির স্বভাবজাত গুণ। আমরা তাকে বোতল দিলেই সে বোতলের মুখ খুলতে পছন্দ করে। কোনো ধরনের বিশেষ প্রশিক্ষণ ছাড়াই সে একটা করতে পারে। সে খুবই মনোযোগী। সে নিজেকে নিজেই চ্যালেঞ্জ দেয়। তাকে কোনো কাজ দেওয়া হলে নিখুঁতভাবে করে দেয়।

ঈশ্বরন বলেন, প্রথমবার জেরিকে একটি বোতল খেলতে দেওয়ার পরপরই তারা তার এই প্রতিভা বুঝতে পারেন। এখন প্লাস্টিকের বোতলই তার প্রিয় খেলনা। তিনি বলেন, সে সব সময় অনেক চ্যালেঞ্জ নিতে চায়, অনেক কাজ করতে চায়। এটি তার প্রেরণা, আর সে একটানা তা করে যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X