রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহুতল ভবনে আগুন, সবাই নিজের প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছিল, তখন এক তরুণীকে দেখা যায়, আগুনে ঝাঁপ দিয়ে তার পোষা ছোট্ট কুকুরছানাকে উদ্ধারে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নিজের জীবনের মায়া না করে অবলা প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালবাসার জন্য তরুণীকে ‘আসল নায়ক’ বলে আখ্যা দিয়েছেন সবাই। তরুণীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে বহুতল ভবন। দমকলকর্মীরা আগুন নেবানোর চেষ্টা করছেন। সেই পরিস্থিতিতে তরুণীকে দেখা যায় ভবনের উঁচু বারান্দায়। একটি কুকুর ছানাকে উদ্ধার করে নিচে দমকলকর্মীদের দিকে ছুড়ে দিচ্ছেন ।

পোষ্যকে নিরাপদ অবস্থায় পৌঁছে দেওয়ার পর তিনি নিজে বারান্দার রেলিং থেকে ঝুলে আগুনের হাত থেকে বাঁচার চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা তরুণীর কাছে মই পৌঁছে দেন। সেই মইয়ের সাহায্যে তিনি নেমে আসেন।

ঘটনাটি ফিলিপিন্সের সেবুর মান্দাউ শহরের একটি বাড়িতে। সংবাদ সূত্রে খবর, বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে আগুন লেগেছিল। মাত্র ৪০ মিনিটের মধ্যে মান্দাউ দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X