নূসরাত জাহান
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবাক পরিপাকতন্ত্র

পরিপাকতন্ত্র উগরে দিচ্ছে সামুদ্রিক শসা।
পরিপাকতন্ত্র উগরে দিচ্ছে সামুদ্রিক শসা।

বিচিত্র প্রাণী প্লাটিপাস। ডিম পেড়ে বাচ্চা ফোটালেও এরা আবার স্তন্যপায়ী। এদের ত্বক থেকেই এক ধরনের দুধজাতীয় তরল নিঃসৃত হয়। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, প্লাটিপাসের কোনো পাকস্থলী নেই। বিজ্ঞানীরা এখনো বিবর্তনের এ খেয়ালের রহস্য ধরতে পারেননি। তবে কেউ বলছেন, প্লাটিপাসের শরীরে হজমে সহায়ক রস পেপসিনোজেন তৈরির জিনটি নেই। তাদের এটি দরকার হয় না বলেই পাকস্থলী গড়ে ওঠেনি।

আক্রমণের শিকার হলে অনেক প্রাণীই নিজেকে বাঁচাতে বিচিত্র সব কাণ্ড ঘটায়। এর মধ্যে সি কিউকামবারের আচরণ দেখলে চোখ কপালে উঠবেই। হামলার শিকার হয়েছে বুঝতে পারলেই সব বের করে দেয়। আর এ কাজটা সামনে ও পেছনে দুদিক দিয়েই ঘটাতে পারে সি কিউকামবার ওরফে সামুদ্রিক শসা। ঘটনা দেখে প্রতিপক্ষ যখন মাথা চুলকায়, তখনই পালায় কিউকামবার। তবে নাড়িভুঁড়ি সব বের করলেও প্রাণীটি মরে যায় না। ওই অবস্থায় তারা তাদের শ্বাসযন্ত্র দিয়েই ক্ষুদ্রাকৃতির জৈবকণা শরীরে ঢোকায় ও বেঁচে থাকে। পরে ধীরে ধীরে ভেতরে তৈরি হতে থাকে নতুন পরিপাকতন্ত্র।

আস্ত ইঁদুর গিলে খায় বার্ন নামে এক জাতের পেঁচা। এমনকি তাদের ছানারাও গিলে ফেলে ছোটখাটো ইঁদুর ছানা। এরপর শিকারের পশম ও হাড়গোড় পরিষ্কারের কাজটা করে তাদের পাকস্থলী। শিকারের সব পুষ্টি শোষণ করার পর বার্ন আউলের পেটে তৈরি হয় আবর্জনার একটি বল। পরে তারা সেটা উগরে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X