কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ফাইল ছবি
ফাইল ছবি

ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রে চালু করেছে একদম নতুন ফিচার : ইনস্টাগ্রাম ম্যাপ। এটা অনেকটা Snapchat-এর Snap Map-এর মতো—মানে আপনি চাইলে আপনার অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন, আবার তাদের লোকেশনও দেখতে পাবেন (যদি তারা শেয়ার করে)।

তবে অনেকেই ভুল ধারণায় পড়েছেন—ভাবছেন এটা অটোমেটিকভাবে সবার লোকেশন শেয়ার করছে। না, সেটা একদম ভুল!

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজেই বলেন—

- এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না

- আপনি নিজে না চাইলে কেউ আপনার লোকেশন দেখতে পাবে না

- শেয়ারিং সবসময় default ভাবে বন্ধ থাকে

কীভাবে কাজ করে ইনস্টাগ্রাম ম্যাপ?

ম্যাপ অপশনটি পাবেন আপনার ডিএম পেইজে। প্রথমবার চালু করলে দেখাবে—লোকেশন কেউ দেখতে পাবে না, যতক্ষণ না আপনি নিজে তা শেয়ার করেন। আপনি ঠিক করতে পারবেন কারা আপনার অবস্থান দেখতে পারবে-

- All Friends

- Close Friends

- কাস্টম কাউকে

- অথবা কেউই না

কীভাবে গোপনীয়তা নিশ্চিত করবেন?

- চেক করুন আপনার লোকেশন সেটিংস : Profile > Settings > Story, Live & Location > Location Sharing

- লোকেশন শুধু তখনই আপডেট হয়, যখন অ্যাপ চালু থাকে বা ব্যাকগ্রাউন্ডে থাকে

- আপনি কারও লোকেশন দেখতে পারবেন, যদি তারা শেয়ার করে

- স্টোরি বা রিলস-এ লোকেশন ট্যাগ দিলে, সেগুলোও ম্যাপে দেখা যাবে—পোস্ট করার সময় সতর্ক থাকুন

ইনস্টাগ্রাম ম্যাপে আরও কী পাওয়া যাবে?

বন্ধুরা কোথা থেকে স্টোরি বা রিলস শেয়ার করছেন, তা ম্যাপে দেখা যাবে। নতুনভাবে এখন আপনি ম্যাপেও Notes শেয়ার করতে পারবেন—আপনার ছোট্ট বার্তা, অনুভূতি বা যে কোনো আপডেট।

মনে রাখুন, ইনস্টাগ্রাম আপনার লোকেশন তখনই শেয়ার করবে, যখন আপনি সেটার অনুমতি দেবেন। চাইলে যে কোনো সময় সেটিংস থেকে লোকেশন বন্ধও করতে পারবেন।

সূত্র : টেকক্রাঞ্চ

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১০

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১১

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১২

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৩

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৪

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৫

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৬

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৭

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X