কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিচ্ছেন? ঘটতে পারে যেসব বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন এখন সবার হাতেই। ফোনে কথা বলা, কাজ করা, ছবি তোলা থেকে শুরু করে গান শোনা- সবই নির্ভর করছে ব্যাটারির ওপর। আর সেই ব্যাটারি সচল রাখতে চার্জারের কোনো বিকল্প নেই। কিন্তু ব্যস্ত জীবনে অনেক সময় আমরা ফোনের সঙ্গে পাওয়া চার্জারটি ব্যবহার না করে অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করি। অনেক সময় কেউ বাইরে গেলে চার্জার নিতে ভুলে যান, তখন অন্যের চার্জার খুঁজে নেন তারা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এতে সুবিধার চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে না তো?

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি কোম্পানি তাদের স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ও চার্জিং সিস্টেম অনুযায়ী আলাদা চার্জার বানায়। আর এখন বেশিভাগ ফোনেই টাইপ-সি (Type-C) চার্জার ব্যবহার হচ্ছে এবং অনেক চার্জারই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এর মানে এই নয় যে, যে কোনো চার্জার দিয়েই ফোন নিরাপদে চার্জ করা যাবে।

ধরুন আপনার ফোন ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। কিন্তু আপনি যদি ৬৫ ওয়াট বা ১২০ ওয়াটের চার্জার ব্যবহার করেন, ফোন সেটিকে ২০ ওয়াটেই সীমাবদ্ধ রাখবে। কিন্তু বারবার অসামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহারের ফলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। আবার অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করলে দেখা যায়, ফোন ধীরে ধীরে চার্জ হচ্ছে। এর কারণ হলো, চার্জারটির পাওয়ার আউটপুট আপনার ফোনের সঙ্গে মেলে না।

শুধু তাই নয়, অনেকেই আসল চার্জার নষ্ট হয়ে গেলে সস্তা ও অচেনা ব্র্যান্ডের চার্জার কিনে নেন। বিশেষজ্ঞদের মতে, এগুলো আরও বেশি বিপজ্জনক। এগুলো শুধু ব্যাটারিই নয়, পুরো ফোনকেই নষ্ট করে দিতে পারে। এমনকি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হয়।

তাই খুব প্রয়োজন না হলে অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করা একেবারেই উচিত নয়। আর যদি চার্জার কিনতেই হয়, অবশ্যই কোম্পানির আসল চার্জার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X