কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

ঢাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৬টায় ভাসানটেক বিআরবি ময়দানে সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।

এদিকে, সকাল ১০টায় বংশাল থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের সুরিটোলা স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনে। এরপর পর্যায়ক্রমে টেকের হাট, নবাবপুর, আলুবাজার, সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড, ফুলবাড়িয়া, ফায়ার সার্ভিস, সিদ্দিক বাজার দ্বিতীয় লেন, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

সকাল ১০টায় ৫৩ ওয়ার্ডের পশ্চিম জুরাইন নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন।

সকাল ১০টায় মিরপুর-১২ নম্বরের আবেশ হোটেল এলাকা থেকে গণসংযোগ করবেন ঢাকা-১৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক।

বিকেল ৪টায় বাসাবো ফ্লাইওভার ঢাল এলাকা প্রচারণা চালাবেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

জামায়াত আমিরের কর্মসূচি

সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গ সফরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফরকালে তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা সফর করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X