কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ১৭-এর দাম যত থেকে শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাপল ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করে। এরপর থেকে ধীরে ধীরে নানা পরিবর্তন আনা হয়েছে। তবে এবারের পরিবর্তনকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক।

আইফোন ১৭ সিরিজ এসেছে বাজারে। এর ডিজাইনে এসেছে নতুনত্ব। পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়ানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে স্থানীয় সময় ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো হেডকোয়ার্টারে ‘এআই ড্রপিং’ ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেখানে উন্মোচন করা হয় আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারপডস প্রো ৩ ও অ্যাপলওয়াচ সিরিজ ১১। এ ছাড়া অ্যাপলওয়াচ এসই ৩ ও অ্যাপলওয়াচ আলট্রা ৩ এনেছে অ্যাপল।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন ডিভাইসগুলো পাওয়া যাবে।

আইফোন ১৭-এর আকার ও রিফ্রেশ রেট আগের তুলনায় বাড়ানো হয়েছে। ৬.৩ ইঞ্চি ওএলইডির ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি দেওয়া হয়েছে ৩৬৯২ এমএএইচ শক্তির।

আইফোন ১৭-তে দেওয়া হয়েছে ৮ জিবি র‌্যাম। আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড। পুরুত্ব কম রাখার ফলে আইফোনটির ওজন দাঁড়িয়েছে ১৬৫ গ্রাম।

মূল ক্যামেরা একটি, যাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের লেন্স। সেলফির জন্য আছে ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩১৪৯ এমএএইচ। আইফোন ১৭ প্রোতে থাকবে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা হবে ১৮ মেগাপিক্সেলের। ব্যাটারির শক্তি হবে ৩৯৮৮ এমএএইচ। আইফোন ১৭ প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৯ ইঞ্চি। এতেও একই ক্যামেরা সেটআপ থাকবে। ব্যাটারি হবে ৪৮৩২ এমএএইচ শক্তির।

প্রতিটি আইফোনেই আছে এ১৯প্রো চিপ। এ ছাড়া আইফোন ১৭ বাদে সব মডেলেই রয়েছে ১২ জিবি র‌্যাম।

দাম ও স্টোরেজ

আইফোন ১৭-এর দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা)। আইফোন ১৭ এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার (প্রায় এক লাখ ২২ হাজার ১৫৮ টাকা) থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম এক হাজার ৯৯ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) থেকে শুরু হয়েছে। আগের বছরের তুলনায় দাম বেড়েছে ১০০ ডলার। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু হবে এক হাজার ১৯৯ ডলার (প্রায় এক লাখ ৪৬ হাজার টাকা) থেকে। প্রতিটি মডেলেই থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। কোনো আইফোনেই ১২৮ জিবি স্টোরেজ রাখা হয়নি।

এয়ারপডস ও অ্যাপলওয়াচ

আইফোনের পাশাপাশি এয়ারপডস প্রো ৩ এনেছে অ্যাপল। এতে থাকবে রিয়াল টাইমে বিদেশি ভাষা অনুবাদ করার সুবিধা। এর দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। আগের তুলনায় সরু আকারে এসেছে অ্যাপলওয়াচ সিরিজ ১১। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। একবার চার্জ দিলে ব্যাটারি সচল থাকবে টানা ২৪ ঘণ্টা। অ্যাপলের নতুন সফটওয়্যার আইওএস ২৬ মিলবে আগামী সোমবার থেকে।

সূত্র : জিএসএমএরিনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১০

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১১

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৩

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৪

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৫

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৬

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৭

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৮

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

২০
X