কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বিটিআরসি ভবনে’র জন্য প্রধানমন্ত্রীর প্রতি বাক্কোর কৃতজ্ঞতা

উদ্বোধনের অপেক্ষায় বিটিআরসি ভবন। ছবি : কালবেলা
উদ্বোধনের অপেক্ষায় বিটিআরসি ভবন। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিজস্ব কার্যালয় ‘বিটিআরসি ভবন’ উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশের বিপিও খাতের ব্যবসায়ীদের সংগঠন বাক্কো। এর মাধ্যমে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়ন সাধনসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে বলে মনে করছে সংগঠনটি।

শনিবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাক্কো। প্রধানমন্ত্রীর পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকেও ধন্যবাদ জানায় সংগঠনটি।

বাক্কো জানায়, বিটিআরসি ভবনের মতো অত্যাধুনিক স্থাপনা তথ্য ও যোগাযোগ শিল্পের কার্যক্রমকে আরও উন্নত, সহজতর ও আধুনিক করে তুলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন আরও ত্বরান্বিত করবে; এমনটাই বাক্কোর বিশ্বাস।

উল্লেখ্য, আগামীকাল রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নবনির্মিত বিটিআরসি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X