বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

১৮০ কোটির বিনিয়োগ পেল ফাস্ট পাওয়ার টেক

বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ছবি : সৌজন্য
বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ছবি : সৌজন্য

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারত্বে দেড় কোটি ডলার বা ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ই-লজিস্টিক্স প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’ সহযোগী এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে চীনের জ্বালানি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড।

বাংলাদেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে এই অর্থ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠান দুইটি।

সম্প্রতি চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল এবং ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের প্রধান নির্বাহী ফরেস্ট লিয়াং চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে বাংলাদেশে একটি একটি পরিবেশবান্ধব নাবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে ‘এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি)’ এবং ‘প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি)’ প্রযুক্তিতে এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে।

স্টেডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X