কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন হাজার প্রার্থীকে একই জিজ্ঞাসা, প্রশ্নটা কী?

ইন্টারভিউয়ের জন্য অপেক্ষারত প্রার্থীরা। ছবি : সংগৃহীত
ইন্টারভিউয়ের জন্য অপেক্ষারত প্রার্থীরা। ছবি : সংগৃহীত

চাকরির জীবনে নানা বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় প্রার্থীদের। বিভিন্ন সময়ে নানা অবাঞ্ছিত প্রশ্নেরও উত্তর দিতে হয়। তবে এবার এক ভিন্নরকম প্রশ্নের মুখোমুখি হয়েছেন একদল প্রার্থী। তিন হাজার প্রার্থীকে সাক্ষাৎকারে একই প্রশ্ন করা হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাকরির ইন্টারভিউ মানেই অভিজ্ঞতা, দক্ষতা আর রেজুমে যাচাই— কিন্তু এই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে এক ভিন্ন পন্থা নিয়েছেন চাকরি সন্ধানকারী জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনডিডের সিইও ক্রিস হায়ামস। গত ১৫ বছর ধরে তিনি তার ইন্টারভিউ দেওয়া ৩,০০০-এর বেশি প্রার্থীকেই একটি সাধারণ প্রশ্ন করে থাকেন, আপনার ফোন অ্যাপল না অ্যান্ড্রয়েড? কেন?

এনডিটিভি জানিয়েছে, এই প্রশ্নটি প্রথম শুনতে অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক যুক্তি। ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হায়ামস বলেন, এটা কোনো সঠিক বা ভুল উত্তর নির্ধারণের প্রশ্ন নয়। বরং আমি দেখতে চাই, প্রার্থী কীভাবে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের পেছনে যুক্তিগুলো কেমন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে প্রার্থীর যুক্তি বিশ্লেষণ, ব্যক্তিত্ব, অভ্যাস এবং মানসিক নমনীয়তার ছাপ খুঁজে পান তিনি। হায়ামসের মতে, আধুনিক কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবিলায় এমন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি আসলে জানতে চাই, একজন মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয়। এটি প্রায় ১৫ মিনিটের একটি প্রশ্নোত্তর পর্বে পরিণত হয়, যেখানে আমি একজন ব্যক্তিকে আরও কাছ থেকে বুঝতে পারি।

হায়ামস আরও জানান, বেশিরভাগ প্রার্থী আইফোন ব্যবহারকারী এবং তারা জানান কিভাবে পরিবার বা অভ্যাসগত কারণে দীর্ঘদিন ধরেই একই ব্র্যান্ডের সঙ্গে রয়েছেন। কেউ কেউ তাদের পছন্দের অ্যাপস বা ফোন ব্যবহার অভ্যাসের কথা জানান — যেখান থেকে হায়ামস আরও জানতে পারেন প্রার্থীর আগ্রহ, দক্ষতা ও চিন্তার পরিসর।

তিনি বলেন, যখন কেউ বলে, আমি অমুক অ্যাপ ব্যবহার করি বা এই কারণে অ্যান্ড্রয়েড বেছে নিই, তখন আমি আরও জানতে চাই— তারা প্ল্যাটফর্মে কী পরিবর্তন আনতে চাইতেন। এর মধ্য দিয়ে এক গভীর ও মনোগ্রাহী আলোচনা গড়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X