কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদে আঘাত করতে আসছে বিরল এক গ্রহাণু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজ্ঞানীদের নজরে এখন এক অস্বাভাবিক গ্রহাণু ওয়াইআর৪। কয়েক মাস ধরেই এ গ্রহাণুটিকে ঘিরে জল্পনা চলছে। নতুন তথ্য বলছে, এটি পৃথিবীর নয়, বরং চাঁদের দিকে ধেয়ে আসছে। যদি আঘাত করে, তবে এর ধ্বংসাবশেষের কিছু অংশ পৃথিবীতেও ছিটকে আসতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩১ সালে ওয়াইআর৪ গ্রহাণুটির চাঁদে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটি এখন ৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা আগের তুলনায় অনেক বেশি।

গ্রহাণুটি প্রথম শনাক্ত হয় ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, হাওয়াইয়ে একটি বিশেষ সিস্টেমের মাধ্যমে। এরপর ২০২৫ সালের মে মাসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটির মাপ নির্ধারণ করা হয়। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, এর দৈর্ঘ্য ১৭৪ থেকে ২২০ ফুট, যা প্রায় ১০ তলা ভবনের সমান।

ওয়াইআর৪ প্রতি চার বছর পর সূর্যকে প্রদক্ষিণ করে এবং এর গতি ও গতিপথের কারণে এটি বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

নাসার হিসাব বলছে,

ফেব্রুয়ারিতে চাঁদে আঘাত হানার সম্ভাবনা ছিল ১ দশমিক ৭ শতাংশ, এপ্রিলে তা বেড়ে হয় ৩ দশমিক ৮ শতাংশ, আর এখন সেটা দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশে।

বিজ্ঞানীদের মতে, যদি এই গ্রহাণু সত্যিই চাঁদের ওপর আঘাত হানে, তবে তা হবে এক বিরল মহাজাগতিক ঘটনা। এর ফলে চাঁদের ভূমিতে কী ধরনের প্রভাব পড়ে তা পর্যবেক্ষণের এক দারুণ সুযোগ সৃষ্টি হবে। সাধারণ মানুষও হয়তো পৃথিবী থেকে এই দৃশ্য দেখার সুযোগ পাবে।

ওয়াইআর৪ গ্রহাণুটি আবার ২০২৮ সালের ডিসেম্বরে পৃথিবীর আরও কাছাকাছি চলে আসবে। তখন এর গতিপথ আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। নাসা বলছে, এ ধরনের ঘটনা প্রায় এক হাজার বছরে একবার ঘটে। সূত্র: এনডিটিভি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১০

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১১

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১২

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৩

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৪

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৫

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৬

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৭

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৮

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৯

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

২০
X