কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস একটি অভিনব ‘ইন ভেহিকেল টয়লেট’ বা গাড়ির ভেতরে ব্যবহারযোগ্য শৌচাগারের জন্য পেটেন্ট পেয়েছে। ‘ভয়েস কমান্ডের’ মাধ্যমে নিয়ন্ত্রিত এ শৌচাগার যাত্রাপথে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পেটেন্ট আবেদনে বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণ, ক্যাম্পিং বা গাড়িতে অবস্থানের সময় ব্যবহারকারীদের শৌচাগার প্রয়োজন মেটাতেই এ প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে।

পেটেন্ট অনুযায়ী, শৌচাগারটি যাত্রীর সিটের নিচে লুকানো থাকবে। প্রয়োজনের সময় নির্দিষ্ট বোতাম চাপলে বা ভয়েস কমান্ডের মাধ্যমে এটি বের হয়ে আসবে। এটিতে ফ্যান ও নির্গমন পাইপও থাকবে, যা দুর্গন্ধ গাড়ির বাইরে বের করে দেবে।

এছাড়া, বর্জ্য সংগ্রহের জন্য একটি ট্যাংকও রয়েছে বিশেষ এ শৌচাগারে। শৌচাগারটিতে এমন এক ব্যবস্থা রাখা হয়েছে, যা তরল পদার্থ বাষ্পে পরিণত করতে ও অন্যান্য বর্জ্য শুকাতে সাহায্য করবে।

তবে এখনও পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান সেরেস এমন কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়নি। ফলে এ প্রযুক্তি বাস্তবে উৎপাদন করা হবে কি না, তা নিশ্চিত নয়।

অতীতে গাড়ির ভেতরে শৌচাগার নির্মাণের ঘটনা বিরল। এ ধরনের ব্যবস্থা সাধারণত দূরপাল্লার কোচে দেখা যায়। তবে গাড়িতে এর প্রচলন একেবারেই নেই তা নয়।

বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির মতে, ১৯৫০-এর দশকে রোলস রয়েস সিলভার রেইথের একটি বিশেষ গাড়িতে টেলিভিশন ও শৌচাগারের ব্যবস্থা ছিল।

উল্লেখ্য, বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে চীনের বৈদ্যুতিক গাড়িগুলোতে নানা ধরনের সুবিধা যোগ করা হচ্ছে। এর মধ্যে ম্যাসাজ সিট, কারাওকে সিস্টেম এবং ফ্রিজের মতো সুবিধাও রয়েছে।

চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অনেক কোম্পানি লাভের মুখ দেখতে পারছে না। তবে সেরেস এবং বিওয়াইডির মতো কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে লাভজনক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X